বজরংদলের তাণ্ডবে ভ্যালেন্টাইন্স ডে-তে ঘটে গেলে এই সাংঘাতিক কাণ্ড
দক্ষিণপন্থী সংগঠন বজরং দলের তাণ্ডবে এদিন তেলাঙ্গানায় ঘটে গেল এক চরম কাণ্ড। হায়দরাবাদের উপকণ্ঠে মেদচলে এক 'কাপল' কে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটে যায়।
দক্ষিণপন্থী সংগঠন বজরং দলের তাণ্ডবে এদিন তেলাঙ্গানায় ঘটে গেল এক চরম কাণ্ড। হায়দরাবাদের উপকণ্ঠে মেদচলে এক 'কাপল' কে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটে যায়।

ভ্যালেন্টাইন্স ডে পালন নিয়ে আগে থেকেই বাধা নিষেধের কথা ঘোষণা করেছিল দক্ষিণপন্থী সংগঠন বজরং দল। এদিন একটি পার্কে একজন পুরুষ এক মহিলাকে একসঙ্গে দেখতে পেয়ে তাঁদের জোর করে বিয়ে দিয়ে দেয় বজরং দল। ঘটনা ঘিরে ছড়ায় ব্য়াপক চাঞ্চল্য। প্রসঙ্গত এর আগেও ভ্যালেন্টাইন্সডে উপলক্ষ্যে একাধিক বিতর্কিত ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে বজরং দলের।
Telangana: Bajrang Dal activists forcefully get a couple married in Medchal. #ValentinesDay pic.twitter.com/mtplQpz8vj
— ANI (@ANI) February 14, 2019
হায়দরাবাদের পার্কে যুবক যুবতীকে একসঙ্গেদেখতে পেয়েই তাঁদের বিয়ে দেওয়ার ঘটনার ভিডিও রেকর্ডিং করেন এই সংগঠনের সদস্যরা। তারপর তোলেন সেলফিও। এদিকে, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াডা়তেও একইভাবে রাস্তায় নেমে এদিন বিক্ষোভ দেখাতে শুরু করেন বজরং দলের সদস্যরা।












Click it and Unblock the Notifications