DC অফিসে আজান পাঠ প্রতিবাদীদের, গোমূত্র দিয়ে শুদ্ধ করল বজরং দল
সিমোগ্গায় ডিসি অফিস চত্ত্বরে প্রতিবাদ দেখানোর সময় আজান দিয়েছিল মুসলিম যুবক। তারপরেই ডিসি অফিস চত্ত্বর গোমূত্র দিয়ে ধুয়ে শুদ্ধ করল বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ। গোমূত্র দিয়ে ডিসি অফিসের সিঁড়ি ধুয়ে দিয়েছিলেন তাঁরা। সেই সঙ্গে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি।

বজরং দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ডিসি অফিসে এই ভাবে জমায়েত করা যায় না। সংবিধান বিরুদ্ধে কাজ করা হয়েছে। সেখানে জমায়েত করে ডিসি অফিসের সামনে আজান দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। সেকারণেই সংবিধান বিরুদ্ধ কাজ করার অভিযোগে সেই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা।
বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যাঁরা ডিসি অফিসের সামনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তাঁরা দেশের আইন হাতে তুলে নিয়েছেন। সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অভ ইন্ডিয়ার সদস্যরা যেভাবে বিক্ষোভ দেখিয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। এরা নিষিদ্ধ সংগঠন পিএফআইয়ের সদস্য। কাজেই এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। এদের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপ করা উচিত বলে দাবি করেছেন বজরং দলের সদস্যরা।












Click it and Unblock the Notifications