প্রদ্যুম্ন হত্যাকাণ্ডে ধৃত অভিযুক্তের জামিন নিয়ে যে নির্দেশ দিল আদালত

হরিয়ানার রায়ান ইন্টারন্য়াশনাল স্কুলের ৭ বছরের পড়ুয়া প্রদ্যুম্ন হত্যাকাণ্ডে অভিযুক্তের জামিন খারিজ করল আদালত।

হরিয়ানার রায়ান ইন্টারন্য়াশনাল স্কুলের ৭ বছরের পড়ুয়া প্রদ্যুম্ন হত্যাকাণ্ডে অভিযুক্তের জামিন খারিজ করল আদালত। ১৬ বছরের ওই অভিযুক্ত ছাত্র এই খুনের ঘটনায় আপাতত পুলিশ হেফাজতে রয়েছে। এই বিষয়ে অ্যাডিশনাল সেশনস জাজ জসবির সিং অভিযুক্তকে জামিনের মুক্তির বিষয়টি খারিজ করে দেন। এর আগে এই মামলায় বাদী বিবাদী দু'পক্ষের মধ্যে বেশ খাকিক্ষণ তর্ক হয় আদালতে।

প্রদ্যুম্ন হত্যাকাণ্ডে ধৃত অভিযুক্তের জামিন নিয়ে যে নির্দেশ দিল আদালত

অভিযুক্তরে পক্ষে আইনজীবী জানিয়েছেন , জুভেনাইল অ্যাক্ট অনুযায়ী চার্জশিট এক মাসের মধ্যে ফাইল করা হয়নি। আর তাছাড়াও প্রয়োজনীয় তথ্যাদি তুলে দেওয়া হয়নি অভিযুক্তের কাছে। এর পাল্টা জবাবে সিবিআই জানায়, চার্জশিটের জন্য সময়সীমা ৯০ দিন সিআরপিসি প্রভিসন অনুযায়ী। ফলে সব শোনার পর, অভিযুক্তকে জামিন দেননি বিচারক।

প্রসঙ্গত, গত বছরের ৮ সেপ্টেম্বর হরিয়ানার রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ৭ বছরের ছাত্র প্রদ্যুম্নকে গলা কেটে খুন করা হয়। ছোট্ট ওই শিশুর রক্তাক্ত দেহ পড়ে থাকে স্কুলের ওয়াশরুমে। তারপরই সন্দেহের তালিকায় থাকা বহু ব্যাক্তিকে পুলিশ গ্রেফতার করলেও, শেষমেশ ধরা পড়ে একাই স্কুলের ১৬ বছরের আরেক ছাত্র। রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ১১ ক্লাসের ওই ছাত্র আপাতত পুলিশ হেফাজতে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+