জামিনের আবেদন খারিজ, গণধর্ষণের অভিযোগে গ্রেফতার আন্দামানের প্রাক্তন সচিব
২১ বছরের তরুণীকে গণধর্ষণ করার অভিযোগে শীর্ষ আইএএস অফিসার ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রাক্তন সচিব জীতেন্দ্র নারায়ণ সহ অন্য অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে যে আদালত ওই আমলার অন্তর্বতীকালীন জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পরই বিশেষ তদন্তকারী দল (সিট) তাকে গ্রেফতার করে। এর আগে অভিযুক্ত আমলাকে জামিনের জন্য দায়রা আদালতে যেতে বলেছিল সুপ্রিম কোর্ট।

সূত্রের খবর, গ্রেফতারের পদ্ধতি শুরু হয়ে গিয়েছে, অ্যারেস্ট মেমো তৈরি হয়ে গিয়েছে এবং তার পরিবারকেও তা জানিয়ে দেওয়া হয়েছে। সিট জানিয়েছে যে পরবর্তী তদন্তের জন্য তাকে আদালতে পেশ করা হবে। তবে সিট আরও এক অভিযুক্ত আরএল ঋষি, যে হোটেল মালিক রিঙ্কুর সঙ্গে পলাতক, তাদের খুঁজছে। এই রিঙ্কু প্রথম আক্রান্তের সঙ্গে পরিচিত হয় এবং সেই ঋষির সঙ্গে দেখা করায় তরুণীকে। এরপর তরুণীকে নিয়ে যাওয়া হয় নারীয়ণেরর কাছে। সিট জানিয়েছে যে তারা নারায়ণকে গণধর্ষণের বিষয়ে প্রশ্ন করলে সে অভিযোগ অস্বীকার করে। সূত্রের খবর এও যে নারেন সিটের তদন্তে সহযোগিতাও করেনি। তদন্তকারী দল ইতিমধ্যে পলাতক লেবার কমিশন আরএল ঋষি ও নারায়ণের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে।
অক্টোবরে এক মহিলা নারায়ণের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। তার পরেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পরে তাঁর বিরুদ্ধে সরকারি বাড়িতে যৌনব্যবসা চালানোর অভিযোগ তোলেন ২১ বছরের এক তরুণী। সূত্রের খবর, রিঙ্কুর হোটেল রুম থেকে কন্ডোম পাওয়া গিয়েছে। এই রিঙ্কু প্রথম আক্রান্তের সংস্পর্শে আসে এবং ঋষির কাছে সেই নিয়ে যায়। হোটেল রুম এখন সিল করে দেওয়া হয়েছে এবং আদালতের নির্দেশ পাওয়ার পরই তা খোলা হবে। শীর্ষ আধিকারিকদের গুরুতর ফৌজদারি অভিযোগের মুখোমুখি হওয়ায় বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সিট গঠন করা হয়েছিল।
প্রাথমিক অভিযোগে জানা গিয়েছে যে মহিলা জানান যে ঋষির সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেয় হোটেল মালিক রিঙ্কু। ওই মহিলা চাকরির খোঁজ করছিলেন। তিনি অভিযোগ করেন যে ঋষি তাঁকে নিয়ে প্রাক্তন মুখ্য সচিব নারায়ণের বাড়িতে যায় যেখানে তরুণীকে মদ্যপান করতে বলা হয় কিন্তু তরুণী তা করতে অস্বীকার করে। সেখানেই তাঁকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এর পাশাপাশি মহিলা এও অভিযোগ করে যে তাঁকে ভয়াবহ যৌন নির্যাতন করে দুই ব্যক্তি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গত ১৬ অক্টোবর আন্দামান ও নিকোবর পুলিশের কাছ থেকে যৌন নির্যাতনের রিপোর্ট পায়। সেই মুহূর্তেই সরকারি পদের অপব্যবহার করার জন্য তাকে সরিয়ে দেওয়া হয়। মন্ত্রক তার এক বিবৃতিতে বলে, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ অভিযুক্ত আমলার বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে।'
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications