আর ছোট হয়ে নয়! রাজ্যে টক্কর দিতে নতুন ইনিংস বাইচুং-এর
জল্পনা এবং অপেক্ষার অবসান। বৃহস্পতিবার নতুন দল ঘোষণা করতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভূটিয়া। বৃহস্পতিবার দিল্লিতে সেই ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।
জল্পনা এবং অপেক্ষার অবসান। বৃহস্পতিবার নতুন দল ঘোষণা করতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভূটিয়া। বৃহস্পতিবার দিল্লিতে সেই ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। তবে এই রাজ্যের শাসকদলকে স্বস্তি দিয়ে বাইচুং জানিয়েছেন আপাতত সিকিমের আঞ্চলিক দল হিসেবেই লড়বে সেই দল।

সূত্রের খবর অনুযায়ী, সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী পবন চামলিং-এর বিরুদ্ধেই লড়াইয়ে নামবেন তিনি। চামলিং সিকিমের পর পর পাঁচবারে মুখ্যমন্ত্রী।
পবন চামলিং-এর সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট কেন্দ্রের বিজেপি সরকারের শরিক। তাই বিজেপির সঙ্গে আপাতত কোনও রকম সংযোগ থাকছে না এই দলের।
সংবাদ মাধ্যমকে বাইচুং জানিয়েছেন, তাঁর জন্ম সিকিমে। পরিবারের সকলেই সিকিমে থাকেন। সেইজন্য তাঁর নতুন দল সিকিমের হয়েই কাজ করবে। তবে তাঁর দল শুধু সিকিমের নয়, সমগ্র উত্তর-পূর্বের দাবি তুলে ধরতে চায় বলে জানিয়েছেন তিনি।
ফেব্রুয়ারিতে এক পোস্টেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিলেন ভাইচুং ভুটিয়া। একসময়ে তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার কার্যকরী সভাপতির বিজেপিতে যোগদানের জল্পনাও শুরু হয়েছিল। দু-দুবারের চেষ্টাতেও জনপ্রতিনিধির আসন লাভে ব্যর্থ হয়ে তিনি যে এবার রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে ঝুঁকে, তা নিয়েও চর্চা শুরু হয়েছিল।
তিনি রাজনীতির ময়দানে দ্বিতীয় ইনিংস শুরু করতে নামছেন কোমর বেঁধেই। ভারতীয় ফুটবল আইকন এবার একক প্রচেষ্টাতেই নতুন ইনিংস সাজাতে চাইছেন। আর ছোট হয়ে তিনি থাকতে চান না। এবার তাঁর লক্ষ্য আরও বড়। তবে বড় কোনও দলের সঙ্গে নয়, এবার একক প্রয়াসেই তিনি রাজ্যের শক্তি হয়ে ওঠার লড়াই শুরু করে দিয়েছেন।












Click it and Unblock the Notifications