বিজেপিতে যোগ দিতে চলেছেন অলিম্পিক পদক জয়ী সাইনা নেহওয়াল!

খেলার দুনিয়া কাপিয়ে এবার রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন পদক জয়ী সাইনা নেহওয়াল। সূত্রের খবর, আজই দিল্লিতে বিজেপির সদর দফতরে পদ্ম শিবিরে যোগ দিতে পারেন তিনি। নব নির্বাচিত বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে গেরুয়া দলে নাম লেখাতে পারেন এই শাটলার। সেই ক্ষেত্রে দিল্লি নির্বাচনের আগে এটা বিজেপির পক্ষে বিশাল বড় চমক হবে।

বিজেপিতে যোগ দিতে চলেছেন অলিম্পিক পদক জয়ী সাইনা নেহওয়াল!

হরিয়ানাতে জন্ম নেওয়া সাইনার হাত ধরেই এক সময় ভারতে ব্যাডমিন্টনে সোনার সময় ফিরে এসেছিল। এরপর পিভি সিন্ধুর আবির্ভাবে তাঁর সেলিব্রেটি স্টেটাস কিছুটা ম্লান হলেও তিনি প্রথম ভারতীয় হিসাবে ব্যাডমিন্টনে পদক জয়ী হিসাবে স্মরণীয় হয়ে থাকবেন। এছাড়া ২০০৯ ও ২০১৫ সালে দুইবার বিশ্ব ক্রমপর্যায় দুই নম্বরে উঠে এসেছিলেন।

এর আগেও বেশ কয়েকজন খেলোয়াড়কে বিজেপিতে যোগ দিতে দেখা গিয়েছিল হরিয়ানা নির্বাচনের আগে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কুস্তিতে অলিম্পিক পদক জয়ী যোগেশ্ব দত্ত ও কিংবদন্তি হকি খেলোয়াড় তথা ড্র্যাগ ফ্লিকার সন্দীপ সিং। বহুবার মহেন্দ্র সিং ধোনি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও জুড়েছে বিজেপির সঙ্গে। তবে সৌরভ-ধোনি যোগ না দিলেও বিজেপিতে যোগ দিয়ে ২০১৯ সালে সাংসদ হন আরও এক ক্রিকেটার গৌতম গম্ভীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+