৮০০ কোটির দুর্নীতি ত্রিপুরায়, পূর্ত দফতরের কাজ নিয়ে প্রাক্তন মন্ত্রীকে তলব ভিজিল্যান্সের
পূর্ত দফতরের কাজের অনুমোদনে পদ্ধতিগত অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের জন্য ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সিপিএম বিধায়ক বাদল চৌধুরীকে তলব করল ভিজিল্যান্স কমিটি।
বাম আমলে ৮০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠল ত্রিপুরায়। পূর্ত দফতরের কাজের অনুমোদনে পদ্ধতিগত অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের জন্য ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সিপিএম বিধায়ক বাদল চৌধুরীকে তলব করল ভিজিল্যান্স কমিটি। পূর্ত দফতরের তদানীন্তন চিফ ইঞ্জিনিয়ার সুনীল ভৌমিককে এর আগে ডেকে পাঠিয়েছিল ভিজিল্যান্স।

সূত্রের খবর, ভিজিল্যান্সের আধিকারিকরা সন্তুষ্ট হননি চিফ ইঞ্জিনিয়ারের বক্তব্যে। ত্রিপুরায় বাম সরকারের আমলে ২০০৮-০৯ অর্থবছরে পূর্ত দফতরে ৮০০ কোটি টাকা দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তার তদন্ত শুরু হয়েছে। এখন ভিজিল্যান্সের মুখোমুখি হয়ে প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম বিধায়ক বাদল চৌধুরী কী বলেন, সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।
বাদল চৌধুরী বলেন, ভিজিল্যান্সের একটি চিঠি পেয়েছি। তাতে তাঁকে ভিজিল্যান্স দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন মিটলে তিনি ভিজিল্যান্সের মুখোমুখি হবেন বলে জানিয়ে দিয়েছেন। তিনি জানান, এই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ব্যস্ত রয়েছেন। তাছাড়া শারীরিক অবস্থাও ভালো নয়। আগামী সেপ্টেম্বরে তিনি ভিজিল্যান্সের প্রশ্নের জবাব দেবেন।
এছাড়া তিনি বলেন, কী কারণে আমাকে ভিজিল্যান্স যেতে বলছে সেটা আমার কাছে এখনও পরিষ্কার নয়। আমাকে তো কারণ যেতে যেতে হবে। ভিজিল্যান্স আধিকারিকদের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে কেন আমাকে ডাকা হচ্ছে তা জানার পাশাপাশি আমার প্রস্তুতি নেওয়াটাও জরুরি।












Click it and Unblock the Notifications