Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বলিউডের বদনাম? ওয়াংখেড়ে বনাম নেটফ্লিক্স, রেড চিলিজ!মানহানির মামলায় নতুন অধ্যায় শুরু

বলিউডের পর্দার আড়ালে আবারও শুরু বিতর্কের নতুন নাটক। কেন্দ্রবিন্দুতে একদিকে প্রাক্তন এনসিবি আধিকারিক সামীর ওয়াংখেড়ে, অন্যদিকে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স। দিল্লি হাইকোর্টের নির্দেশে এই দুই সংস্থা ও আরও কয়েকজনের বিরুদ্ধে জারি হয়েছে মানহানির নোটিস 'দ্যা ব্যা**ডস অফ বলিউড*' নামের ওয়েব সিরিজ ঘিরে।

ওয়াংখেড়ের দাবি, নেটফ্লিক্সে প্রচারিত এই সিরিজ তাঁর ভাবমূর্তি ও সততার উপর সরাসরি আঘাত করেছে। শুধু তাই নয়, এটি সাধারণ মানুষের কাছে মাদকবিরোধী সংস্থার বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। আদালত অভিযুক্তদের ৭ দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে পাশাপাশি মামলার প্রতিলিপি তাঁদের হাতে তুলে দিতে বলেছে। পরবর্তী শুনানির তারিখ ৩০ অক্টোবর নির্ধারিত হয়েছে।

মামলার তালিকায় রয়েছেন শাহরুখ ও গৌরী খানের মালিকানাধীন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড নামক সংস্থা, নেটফ্লিক্স ইন্ডিয়া ও আরও কয়েকটি প্রযোজনা সংস্থা।
ওয়াংখেড়ে আদালতের কাছে আবেদন করেছেন, সিরিজটির স্ট্রিমিং অবিলম্বে বন্ধ করতে ও এটি মানহানিকর হিসেবে ঘোষণা করার। পাশাপাশি, তিনি দাবি করেছেন ২ কোটি টাকা ক্ষতিপূরণ, যা তিনি দান করতে চান টাটা মেমোরিয়্যাল ক্যান্সার হাসপাতালে ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য।

ওয়াংখেড়ে লিখেছেন, "এই সিরিজটি ইচ্ছাকৃতভাবে মাদকবিরোধী সংস্থাগুলিকে নেতিবাচকভাবে দেখিয়েছে। ফলে মানুষের আইনপ্রয়োগকারী সংস্থার উপর আস্থা নষ্ট হয়েছে।"

তাঁর বক্তব্য, সিরিজটি বানানো হয়েছে তাঁর ব্যক্তিগত সুনাম ও খ্যাতি নষ্ট করার উদ্দেশ্যে, তাঁর ও আরিয়ান খানের মামলা এখনও আদালতে বিচারাধীন।

মামলায় উল্লেখ করা হয়েছে, সিরিজের এক দৃশ্যে একটি চরিত্রকে 'সত‍্যমেব জয়তে' বলার পর অশালীন অঙ্গিভঙ্গি করতে দেখা যায়, যা তাঁর মতে জাতীয় সম্মান অপমান আইন ১৯৭১ লঙ্ঘন করেছে। পাশাপাশি সিরিজে থাকা কিছু দৃশ্য তথ্যপ্রযুক্তি আইন ও ভারতীয় ন্যায় সংহিতার ধারাও অতিক্রম করেছে বলে অভিযোগ।

উল্লেখ্য, ২০২১ সালের ক্রুজ মাদককাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ান খানকে গ্রেপ্তার করার পর থেকেই ওয়াংখেড়ে রয়েছেন আলোচনায়। সেই মামলা তাঁকে যেমন আলোচনায় এনেছিল, তেমনই বিতর্কেও জড়িয়েছিল।
২০২৩ সালের মে মাসে সিবিআই অভিযোগ তোলে, ওয়াংখেড়ে নাকি শাহরুখ খানের কাছ থেকে ২৫ কোটি টাকা দাবি করেছিলেন। তবে তিনি পাল্টা দাবি করেন, সবই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, নিজেকে নির্দোষ প্রমাণে শাহরুখের সঙ্গে তাঁর বার্তা আদালতে জমা দিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+