'খারাপ' পোশাক পরা মহিলাদের দেখতে শূর্পনখার মতো! শরীর নিয়ে কৈলাশ বিজয়বর্গীয়ের ভিডিও ভাইরাল
বিতর্ক যেন পিছু ছাড়ে না বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়ের। পশ্চিমবঙ্গের গত বিধানসভা নির্বাচনের সময় বিজেপিতে যোগ দেওয়া অভিনেত্রীদের নিয়ে তির্যক মন্তব্য করেছিলেন তথাগত রায়। সেই বিতর্ক অতীত। তবে সম্প্রতি এই কৈলাশ বিজয়বর্গীয় বলেছেন, খারাপ পোশাক পরা মহিলারা দেখতে শূর্পনখার মতো।
হনুমান জয়ন্তী ও মহাবীর জয়ন্তী উপলক্ষে মধ্যপ্রদেশের ইন্দোরে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে করা কৈলাশ বিজয়বর্দীয়ের করা মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

কৈলাশ বলেছেন, তিনি যখন রাতের বাড়ির দিকে রওনা দেন, সেই সময় তিনি শিক্ষিত যুবক এবং শিশুদের মধ্যে মাদকের প্রভাব দেখেছেন। তিনি বলেছেন, কোনও কোনও সময় তাঁর মনে হয়েছে গাড়ি থেকে নেমে গিয়ে তাঁদের চড় মারেন।
একইসঙ্গে বিজেপি নেতা বলেছেন, মহিলাদের দেবী হিসেবে দেখা হয়। কিন্তু মহিলারা যদি বাজে পোশাক পরে ঘুরে বেড়ান, তাতে তারা দেবী নন, শূর্পনখার মতো দেখতে হন। তিনি বলেছেন, ভগবান মহিলাদের সুন্দর শরীর দিয়েছেন, বন্ধুরা ভাল পোশাক পরো, বলেছেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক।
"लड़कियां इतने गंदे कपड़े पहनकर निकलती हैं, पूरी शूर्पणखा लगती हैं"
— Rakesh Kumar (@Rickyyy84) April 8, 2023
◆ BJP नेता कैलाश विजयवर्गीय का बयान#KailashVijayvargiya pic.twitter.com/rrRWSAIZfQ
কৈলাশ বিজয়বর্গীয় অভিভাবকদের উদ্দেশে বলেছেন, তাঁদের উচিত সন্তানদের মূল্যবোধের শিক্ষা দেওয়া। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তিনি বলেছেন, শিক্ষার প্রয়োজন নেই. সংস্কৃতির প্রয়োজন। তিনি বলেছেন, তাঁদের কৈলাশ) বাবা-মা খাওয়ার আগে রামায়নের কবিতা শোনাতেন।

বৃহস্পতিবার রাতে সরাফা চৌপটিতে গিয়েছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক। সেখানে তিনি খাবার খান। সেই ছবি কৈলাশ বিজয়বর্গীয় নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। প্রসঙ্গত রামায়নের চরিত্রের নিরিখে , শূর্পনখা রাবনের বোন।
এক্ষেত্রে কৈলাশ বিজয়বর্গীয়ের মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কোন পোশাক কতটা খারাপ বা ভাল, তিনি সেটা তিনি কীভাবে বলছেন, প্রশ্ন করেছে বিরোধী মহিলা সংগঠনগুলি। বিজেপি পোশাকের বিধি আরোপ করতে চাইছে বলেও মন্তব্য করেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications