একের পর এক হামলাতে উত্তপ্ত ভূস্বর্গ, CRPF ক্যাম্প টার্গেট করে ছোঁড়া হল গ্রেনেড! ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা
একের পর এক জঙ্গি হামলাতে কার্যত কেঁপে উঠল উপত্যকা। শনিবার সন্ধ্যায় হঠাত করেই সন্দেহভাজন এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালাতে থাকে বলে অভিযোগ। এই ঘটনাতে এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে আরও একটি ঘটনাতে আ
একের পর এক জঙ্গি হামলাতে কার্যত কেঁপে উঠল উপত্যকা। শনিবার সন্ধ্যায় হঠাত করেই সন্দেহভাজন এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালাতে থাকে বলে অভিযোগ। এই ঘটনাতে এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে আরও একটি ঘটনাতে আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ওই ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। তবে দুজনেই সাধারণ মানুষ বলে জানা গিয়েছে। এই ঘটনাতে তীব্র আতঙ্ক তৈরি হয় শ্রীনগর জুড়ে। মাত্র ছয় ঘন্টার ব্যবধানে একের পর এক এই ঘটনা ঘটে।
এই ঘটনার পরেই কড়া নিরাপত্তাতে মুড়ে ফেলা হয় গোটা জম্মু-কাশ্মীরকে। বিভিন্ন জায়গাতে সেনার তরফে শুরু হয় নাকা চেকিং। একদিকে যখন এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল শ্রীনগর, ঠিক সেই সময়ে আরও একটি জঙ্গি হামলার ঘটনা সামনে আসে।
জম্মু-কাশ্মীরের শ্রীনগরের অনন্তনাগে CRPF ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। একের পর এক এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। তবে সেনাকে এই ঘটনার পরেই হাই অ্যালার্ট দেওয়া হয়েছে। ঘটনার পরেই বিভিন্ন জায়গাতে তল্লাশি শুরু করেছে যৌথ বাহিনী।
জানা গিয়েছে, হঠাত করেই CRPF ক্যাম্প টার্গেট করে জঙ্গিরা। অনন্তনাগের কে পি রোড এলাকাতে এই হামলা হয়। ক্যাম্প টার্গেট করে গ্রেনেড ছোঁড়া হয় বলেও জানা যাচ্ছে। কিন্তু কোনও ভাবে সেটি মিস হয়ে যায়। এবং ক্যাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বিস্ফোরণ ঘটায় সেটি। ফলে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত।
এমনকি ক্ষয়ক্ষতির খবরও নেই। তবে জঙ্গিদের টার্গেট করে লাগাতার ফায়ারিং করেন জওয়াণরা। যদিও এই ঘটনাতে কোনও জঙ্গি খতম হওয়ার খবর সামনে আসেনি। তবে এই ঘটনার পরেই গোটা এলাকা করডন করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর উৎসবের মরশুমে ভারতে হামলার ছক কষেছে পাক জঙ্গিরা। গত কয়েকদিন আগে দিল্লিতে সন্দেহভাজন বেশ কয়েকজন জঙ্গি ধরা পড়ে। তাদে জেরা করে জানা যায়, ভারতের নাশকতা চালাতে উৎসবের মরশুমকে বেছে নেওয়া হয়েছে। একেবারে বড়সড় নাশকতা ছক কষা হয়েছে বলে গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য।
ইতিমধ্যে এই তিথ্য হাতে পাওয়ার পরেই সমস্ত রাজ্যকে হাই অ্যালার্ট করা হয়েছে। তবে গোয়েন্দারা জানাচ্ছেন, নাশকতা চালাতে সীমান্তের ওপারে বিভিন্ন লঞ্চপ্যাডে জঙ্গিরা অপেক্ষা করছে। প্রায় ৪০ থেকে ৫০ জন জঙ্গি ভারতে ঢোকার জন্যে তৈরি বলেও গোয়েন্দাদের হাতে তথ্য হাতে এসেছে। যদিও সীমান্তে সতর্ক ভারতীয় সেনা।












Click it and Unblock the Notifications