ভিভিআইপিদের ভিড়েও কেজরিওয়ালের শপথে নজর কাড়ল 'বেবি মাফলারম্যান'
আপের জয়ের দিন থেকেই দলের সদর কার্যালয়ে দেখা গিয়েছিল বেবি মাফলারম্যানকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তার ছবি।
আপের জয়ের দিন থেকেই দলের সদর কার্যালয়ে দেখা গিয়েছিল বেবি মাফলারম্যানকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তার ছবি। কেজরিওয়ালের পোশাকেই দেখা গিয়েছিল তাঁকে। দেড় বছরের ছোট্ট শিশুর গলায় মাফলার. পরণে লাল রঙের সোয়েটার, চোখে কেজরিওয়ালের মতই চশমা আর মাথায় আপের টুপি। সেদিন তাঁকে নিয়ে কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে হিয়েছিলেন তাঁর মা-বাবা। কিন্তু দেখা হয়নি। তাই শপথের দিন তাকে বিশেষ আমন্ত্রণ পাঠান হয়। ভিভিআইপিদের সঙ্গে হাজির হয়েছিল বেবি মাফলার ম্যানও।

এতো ভিভিআইপিদের ভিঁড়েও বেবি মাফলারম্যান আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছিলেন। আপনেতাদের অনেকেই তাঁর সঙ্গে সেলফি তুলতে এগিয়ে এসেছিলেন। রামলীলা ময়দানে শপথ গ্রহনের মঞ্চের কাছে বেবি মাফলার ম্যান দৃষ্টি আকর্ষণ করেছে মিডিয়ারও। আপ নেতা রাঘব চড্ডা নিজে বেবি মাফলার ম্যানের সঙ্গে সেলফি তুলে সেই ছবি টুইট করেছেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কেজরিওয়ালের শপথ ময়দানে বেবি মাফলারম্যানের ছবি। একের পর এক শেয়ার করেছেন নেটিজেনরা। ছোট্ট ছোট্ট পায়ে রামলীলা ময়দানের রেড কার্পেটে ঘুরে বেরিয়েছে অভ্যয়ণ তোমর ওরফে বেবি মাফলারম্যান।












Click it and Unblock the Notifications