কেজরিওয়ালের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত তালিকায় 'বেবি মাফলারম্যান'ও

কেজরিওয়ালের শপথ গ্রহন অনুষ্ঠানে আমন্ত্রিত 'বেবি মাফলারম্যান'ও

রাজধানীর বুকে ঝাড়ু ঝড়ের ভিড়ে নজর কেড়েছিল ছোট্ট মাফলার ম্যান। গলায় মাফলার পরিয়ে মাথায় আপের টুপি পরিয়ে কেজরিওয়ালের মত সাজানো হয়েছিল তাঁকে। আপের জয়োল্লাসে ভাইরাল হয়েছিল ছোট্ট শিশুটির ছবি। নাম হয়ে গিয়েছিল 'বেবি মাফলার ম্যান'। কেজরিওয়াল তাঁর শপথ গ্রহন অনুষ্ঠানে সেই ছোট্ট এক বছরের মাফলার ম্যানকে আমন্ত্রণ জানিয়েছে।

বেবি মাফলার ম্যান

বেবি মাফলার ম্যান

দিল্লিতে আপের ঐতিহাসিক জয়ের উল্লাসে সামিল হয়েছিল এক বছরের ছোট্ট অভ্যয়ান তোমর। কেজরিওয়ালের বাড়ি এবং আপের পার্টি অফিসের আপের জয়োল্লাসের ছবিতে ভাইরাল হয়েছিল ছোট্ট অভ্যয়ানের ছবি। গলায় মাফলার আর আপের টুপি পরিেয় তাঁকে কেজরিওয়াল সাজানো হয়েছিল। টুইটারে ঝড়ে গতিতে ভাইরাল হয়েছিল তাঁর নামও 'বেবি মাফলার ম্যান'।

কেজরিওয়ালের সঙ্গে এখনও সাক্ষাৎ হয়নি

কেজরিওয়ালের সঙ্গে এখনও সাক্ষাৎ হয়নি

কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করতেই নিজেদের ছেলেকে সাজিয়ে নিয়ে গিয়েছিলেন তার মা-বাব। কিন্তু সেদিন যে ভিড় আর উচ্ছ্বাস কেজরিওয়ালকে ঘিরে তৈরি হয়েছিল বেবি মাফলার ম্যােনর সঙ্গে দেখা করে উঠতে পারেননি কেজরিওয়াল। অভ্যয়ােনর মা-বাবা জানান তাঁদের সঙ্গে কেজরিওয়ালের সাক্ষাত হয়নি সেদিন।

শপথে আমন্ত্রণ

শপথে আমন্ত্রণ

বেবি মাফলার ম্যানের সঙ্গে মুখোমুখি সাক্ষাত না হলেও কেজরিওয়াল কিন্তু মনে রেখেছেন তাঁকে। তাই তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথের দিন আপের পক্ষ থেকে তাকে এবং তার পরিবারকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। টুইটে সেই আমন্ত্রণের কথা দানিয়েছে আপ। আগামি ১৬ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন কেজরিওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+