হরিয়ানায় অটোর মধ্যে ধর্ষিতা যুবতী, ছুঁড়ে মেরে ফেলা হল আট মাসের শিশুকে

চলন্ত অটোর মধ্যে যুবতী মা-কে (২৩ বছর) ধর্ষণ করল তিন আততায়ী। ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে।

মাত্র আট মাসের শিশুকে কোল থেকে ছিনিয়ে ছুঁড়ে ফেলা হল রাস্তায়। তারপর চলন্ত অটোর মধ্যে যুবতী মা-কে (২৩ বছর) ধর্ষণ করল তিন আততায়ী। ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ২৯ মে মধ্যরাতে। তবে তা প্রকাশ্যে আসে সোমবার, যখন যুবতী তিনজন ব্যক্তির বিরুদ্ধে পুলিশে গণর্ধষণের অভিযোগ করেন। তার আগে পুলিশে অভিযোগ জানানো হলেও প্রথমে খুন ও শ্লীলতাহানির মামলা নিয়েছিল পুলিশ।

হরিয়ানায় অটোর মধ্যে ধর্ষিতা যুবতী, ছুঁড়ে মেরে ফেলা হল আট মাসের শিশুকে

জানা গিয়েছে, অটো থেকে ছুঁড়ে ফেলা শিশুটি মাথায় চোট পেয়ে মারা গিয়েছে। জোর করে যুবতীকে অটোয় টেনে তোলে দুষ্কৃতীরা। যুবতীর স্বামী কর্মসূত্রে অন্য জায়গায় থাকেন। তার উপরে ঘটনার দিন পড়শিদের সঙ্গে ঝগড়া হওয়ায় এতো রাতে সন্তান কোলে বাপের বাড়ি যাবেন বলে রাস্তায় বেরিয়ে পড়েন নিগৃহীতা। তারপরই এই ঘটনা ঘটে।

মহিলা শেষ অভিযোগপত্রে পুলিশকে জানিয়েছেন, অটোয় বসার পরই বাকীরা তাঁর শ্লীলতাহানি করে। তিনি চেঁচিয়ে ওঠায় কোলের সন্তান কেঁদে উঠেছিল। তারপরই দুষ্কৃতীরা শিশুটিকে ছিনিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। তারপর যুবতীকে চলন্ত অটোয় ধর্ষণ করে।

পুলিশ জানিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে প্রথমে একটি ট্রাকে করে গ্রামের কাছাকাছি আসেন যুবতী। সেই ট্রাক চালকও তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তারপরে অটোয় উঠে আরও ভয়ানক ঘটনার শিকার হতে হল তাঁকে। পুলিষ ঘটনার তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+