সরকার গড়ার এক মাসের মধ্যে চাপে হেমন্ত সোরেন, হাত ছাড়ল শরিক
ঝাড়খণ্ডে সরকার গড়েছেন সবে একমাস হয়েছে হেমন্ত সোরেনের। এরই মধ্যে হেমন্ত সোরেন সরকারে শরিকি বিবাদ শুরু হয়ে গিয়েছে।
ঝাড়খণ্ডে সরকার গড়েছেন সবে একমাস হয়েছে হেমন্ত সোরেনের। এরই মধ্যে হেমন্ত সোরেন সরকারে শরিকি বিবাদ শুরু হয়ে গিয়েছে। কংগ্রেসের হাতের পুতুল হয়ে কাজ করছেন এমন অভিযোগ করে জোট সরকার থেকে বেরিয়ে এসেছে বাবুলাল মারান্ডির ঝাড়খণ্ড বিকাশ মোর্চা প্রজাতান্ত্রিক।

শরিকি বিবাদ
সরকার গড়তে না গড়তেই শরিকি বিবাদ শুরু হয়ে গিয়েছে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন জোট সরকারে। ইতিমধ্যেই জোট সরকার থেকে বেরিয়ে এসেছে বাবুলাল মারান্ডির দল। তাঁদের অভিযোগ হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই কংগ্রেসের হাতের পুতুল হয়ে গিয়েছেন। ইতিমধ্যেই দলের সংসদীয় দলনেতার পদ থেকে প্রদীপ যাদবকে সরিয়ে নিয়েছে বাবুলাল মারান্ডির দল। সূত্রের খবর প্রদীপ যাদব বহিষ্কৃত দলনেতা বন্ধু তিরকেকে নিয়ে আগামী বৃহস্পতিবার দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে চলেছেন।

সমর্থন প্রত্যাহার
হেমন্ত সোরন সরকার গঠনের জন্য বাবুলাল মারান্ডির কাছে সমর্থন চেয়েছিলেন গত ২৪ তারিখ। তাতে হেমন্ত সোরেনকে সরকার গঠনের জন্য নিশর্ত সমর্থন জানিেছিল ঝাড়খণ্ড বিকাশ মোর্চা প্রজাতান্ত্রিক। দলের অভিযোগ হেমন্ত সোরেনের দল পার্টির বিধায়কদের ভাঙানোর চেষ্টা করছে।

কংগ্রেসে যোগ
সূত্রের খবর ঝাড়খণ্ড বিকাশ মোর্চা প্রজাতান্ত্রিকের যে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা শীঘ্রই কংগ্রেসে যোগদান করবেন। সেকারণেই সম্ভভত আগামী বৃহস্পতিবার তারা দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে চলেছেন।












Click it and Unblock the Notifications