লোকসভাতেও উঠল জয় শ্রীরাম স্লোগান, বাবুল-দেবশ্রীর শপথে অভিনব অভ্যর্থনা

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বাংলার রাজনীতিতে জয় শ্রীরাম স্লোগান বিতর্ক মাথাচাড়া দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া প্রতিক্রিয়া মমতার যাত্রাপথের সর্বত্র জয় শ্রীরাম স্লোগান দিয়ে উত্তেজনা ছড়ানোকেই ইস

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বাংলার রাজনীতিতে জয় শ্রীরাম স্লোগান বিতর্ক মাথাচাড়া দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া প্রতিক্রিয়া মমতার যাত্রাপথের সর্বত্র জয় শ্রীরাম স্লোগান দিয়ে উত্তেজনা ছড়ানোকেই ইস্যু করেছিল বিজেপি। এবার সেই জয় শ্রীরাম স্লোগান উঠে পড়়ল লোকসভাতেও। বাংলা থেকে মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীর শপথ গ্রহণের সময় ধ্বনিত হল জয় শ্রীরাম।

লোকসভাতেও উঠল জয় শ্রীরাম স্লোগান, বাবুল-দেবশ্রীর শপথে অভিনব অভ্যর্থনা

মোদি টু মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার সময় জয় শ্রীরাম স্লোগান দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সোমবার বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীর শপথের সময়ে এই ঘটনা ঘটে। একবার জয় শ্রীরাম স্লোগান উঠতেই, বিজেপির সমস্ত সদস্য একসঙ্গে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ওঠেন।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জয় শ্রীরাম স্লোগান তুলে বিব্রত করার চেষ্টা করেছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন, বিজেপি একটি বহিরাগত দল। বাংলার সংস্কৃতি তারা বুঝতে পারে না। বাংলায় রাজনীতির সঙ্গে ধর্ম মিশিয়ে খালি অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করে।

মমতা যত সমালোচনা করেন, বিজেপির পাল্লা দিয়ে জয় শ্রীরাম স্লোগান তোলে। লোকসভা ভোট চলাকালীন চন্দ্রকোণার রাস্তায় মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান তোলা হয়। গাড়ি থেকে নেমে প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী। তারপর লোকসভা ভোট মেটার পরও উত্তর ২৪ পরগনার নৈহাটি থেকে শুরু করে ভাটপাড়ায় জয় শ্রীরাম স্লোগান তোলা হয়। মুখ্যমন্ত্রী ফের মেজাজ হারান। এরপরও বিদ্যাসাগরের মুর্তি উন্মোচন থেকে শুরু করে অন্যান্য সভাতেও জয় শ্রীরাম স্লোগান তোলা হয়। মুখ্যমন্ত্রী এরপর অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি।

এই অবস্থায় লোকসভায় শপথগ্রহণ চলাকালীন জয় শ্রীরাম স্লোগান তোলা বর্তমান রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ। লোকসভায় জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিজেপি নেতৃত্ব বুঝিয়ে দিল বাংলা এবার তাদের মূল টার্গেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+