বাবরি মসজিদ ধ্বংস মামলায় নোটিশ লালকৃষ্ণ আদবানি সহ ২০ জনের বিরুদ্ধে
বাবরি মসজিদ ধ্বংস মামলায় নোটিশ লালকৃষ্ণ আদবানি সহ ২০ জনের বিরুদ্ধে
নয়াদিল্লি, ৩১ মার্চ : বাবরি মসজিদ ধ্বংস সংক্রান্ত মামলায় প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানিকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট।
বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় আদবানি সহ ২০ জনের বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এর মধ্যে রয়েছে বিজেপি নেতা মুরলী মনোহর জোশী, উমা ভারতী, কল্যাণ সিং, বিনয় কাটিয়ার, গিরিরাজ কিশোর সহ অনেকের নাম।

হাজি মেহবুব নামে এক ব্যক্তি তাঁর দাখিল করা পিটিশনে বলেন, রাজনাথ সিং যিনি এই মামলার অন্যতম অভিযুক্ত, তিনি স্বরাষ্ট্রমন্ত্রক চালাচ্ছেন। সিবিআই রয়েছে তাঁরই হাতে। ফলে তিনি মামলাকে প্রভাবিত করতে পারেন। পাশাপাশি এও জানানো হয়, বিজেপি যেহেতু সরকারে রয়েছে ফলে তারা এই মামলা নিয়ে গড়িমসি করতে পারে। সেই প্রেক্ষিতেই এদিন সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছে।
পাশাপাশি সিবিআইকে এই মামলার প্রেক্ষিতে জবাবদিহি করতে চার সপ্তাহ সময় দিয়েছে আদালত।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের পরে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, তাতে তাঁর বাড়ি পুড়ে গিয়েছিল বলে আদালতে দাবি করেছেন মেহবুব।
সেদিনের ঘটনার অপরাধীদের কঠিন শাস্তি দিতেই এই মামলায় পিটিশন দাখিল করেছেন বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications