প্রাক্তন স্বরাষ্ট্র সচিব বাবরি ধ্বংসের দায় চাপালেন প্রাক্তন প্রধানমন্ত্রীর ওপর
বাবরি মসজিদ ধ্বংসের জন্য দায়ী প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তাঁরই স্বরাষ্ট্র সচিব মাধব গোডবোলে।
বাবরি মসজিদ ধ্বংসের জন্য দায়ী প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তাঁরই স্বরাষ্ট্র সচিব মাধব গোডবোলে। তিনি দাবি করেছেন বাবরি মসজিদ ধ্বংস আটকানো যেত যদি সঠিক সময়ে রাজনৈতিক পদক্ষেপ করা হত। তিনি অভিযোগ করেছিলেম সংবিধানের ৩৫৫ ধারা জারি করে অনায়াসে বাবরি মসজিদ ধ্বংস করা আটকানো যেত কিন্তু সেসময় প্রধানমন্ত্রী নরসিমা রাও সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। উত্তর প্রদেশে সেসময় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন তিনি। এই সিদ্ধান্তহীনতার কারণেই চরম পরিস্থিতি তৈরি হয়। ১৯৯২ সালে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র সচিব ছিলেন তিনি।

সামনেই অযোধ্যা মামরায় রায়দান হতে পারে। তার আগে প্রাক্তন স্বরাষ্ট্র সচিবের এই বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করতে পারে।












Click it and Unblock the Notifications