বাবরি মসজিদ মামলায় বিপদ বাড়তে চলেছে আদবানি, উমা ভারতীদের

সুপ্রিম কোর্টের নির্দেশে বাবরি মসজিদ ধ্বংস মামলায় প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি ও ১১জন বিজেপি নেতার বিরুদ্ধে চার্জ গঠন করা হবে। ২৫ ও ২৬ মে ষড়যন্ত্রের চার্জ গঠন হবে।

বিতর্কিত বাবরি মসজিদ ধ্বংস মামলায় সিবিআইয়ের বিশেষ আদালত নিয়মিত শুনানি শুরু করেছে। বুধবার জানিয়েছে, প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি ও ১১জন বিজেপি নেতার বিরুদ্ধে চার্জ গঠন করা হবে। ২৫ ও ২৬ মে ষড়যন্ত্রের চার্জ গঠন হবে।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদের কাঠামো ধ্বংস করা হয়। এই মামলায় লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর জোশী, উমা ভারতী, বিনয় কাটিয়ার, সাধ্বী রীতম্ভরা, বিষ্ণু হরি ডালমিয়ার বিরুদ্ধে শুক্রবার চার্জ গঠন হবে। অন্যদিকে মহন্ত নিত্য গোপাল দাস, মহন্ত রাম বিলাস বেদান্তি, বৈকুণ্ঠ লাল শর্মা, চম্পত রাই বনসল, ধর্মা দাস ও সতীশ প্রধানের চার্জ এদিন বৃহস্পতিবার গঠন করা হবে।

বাবরি মসজিদ মামলায় বিপদ বাড়তে চলেছে আদবানি, উমা ভারতীদের

অভিযুক্ত প্রত্যেককেই চার্জ গঠনের সময় আদালতে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে আদবানিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আদালতে খারিজ হয়ে যায়। এলাহাবাদ হাইকোর্টও ২০১০ সালে একই রায় দেয়। তার বিরুদ্ধে সিবিআই সুপ্রিম কোর্টে আবেদন জানালে ষড়যন্ত্রের চার্জ গঠন ও ট্রায়ালের নির্দেশ দিয়েছে আদালত। এই মামলায় দুটি এফআইআর দাখিল হয়েছে। এর দ্বিতীয়টিতে লালকৃষ্ণ আদবানির নাম রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+