Maharashtra Assembly Election 2024: কংগ্রেসে বহিষ্কৃত হয়ে NCP-তে যোগ, বাবা সিদ্দিকির ছেলেকে টিকিট অজিতের দলের

Maharashtra Assembly Election 2024: জল্পনাই সত্যি হল। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বান্দ্রা পূর্ব (Vandre East) আসন থেকে প্রাক্তন কংগ্রেস নেতা জিশান সিদ্দিকিকে (Zeeshan Siddique) প্রার্থী করল অজিত পাওয়ারের এনসিপি (NCP)। শুক্রবারই অজিতের এনসিপিতে যোগ দেন সদ্য খুন হওয়া মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকি।

গত অগাস্টেই কংগ্রেস (Congress) থেকে বহিষ্কার করা হয় জিশান সিদ্দিকিকে। মহারাষ্ট্র বিধান পরিষদের নির্বাচনে তৎকালীন কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে অন্য দলকে ভোট দেওয়ার অভিযোগ ছিল। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন জিশান সিদ্দিকি। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের (Maharashtra Assembly Polls) দোরগোড়ায় তিনি এবার যোগ দিলেন মহাজুটির (Mahayuti) এনসিপিতে।

Jishan Siddiki

বান্দ্রা পূর্ব আসনের বিধায়ক জিশান সিদ্দিকি। মহা বিকাশ অঘাড়ি (Maha vikas aghadi) জোটের আসন রফার সিদ্ধান্ত অনুযায়ী ওই আসনে বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা উদ্ধব ঠাকরের শিবসেনার। ইতিমধ্যেই উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরের তুতোভাই বরুণ সরদেশাইকে প্রার্থী করেছে শিবসেনা। আর এবার তাঁর বিরুদ্ধেই প্রার্থী হচ্ছেন জিশান সিদ্দিকি।

বান্দ্রা পূর্ব আসনে উদ্ধবের শিবসেনা প্রার্থী দেওয়ার পরই কংগ্রেসকে একহাত নিয়েছেন জিশান সিদ্দিকি। এক্স হ্যান্ডেলে প্রাক্তন কংগ্রেস নেতা লেখেন, "শুনলাম পুরোনো বন্ধুরা বান্দ্রা পূর্ব আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। শরিকদের কখনই ওরা মন থেকে সমর্থন করত না। তাই অযথা ভিড় বাড়িয়ে লাভ নেই, জনগণই এবার সিদ্ধান্ত নেবেন।"

শুক্রবার অজিতের এনসিপিতে যোগ দিয়ে জিশান বলেন, "আমার ও পরিবারের জন্য আজ খুবই আনন্দের দিন। এই কঠিন সময়ে আমার উপর বিশ্বাস রাখার জন্য অজিত পাওয়ার, প্রফুল পাটেল ও সুনীল তটকারের কাছে আমি কৃতজ্ঞ।" তিনি আরও বলেন, "মানুষের সমর্থন আর ভালোবাসা পেয়ে আমি বান্দ্রা পূর্ব আসনে ফের জয়লাভ করব।"

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকেই বরিষ্ঠ এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে মুম্বইয়ের নির্মলনগরে গুলি করে খুন করে আততায়ীরা। ছেলের অফিসের সামনে থেকে বের হতেই তাকে গুলি করা হয়। ঘটনায় একাধিক গ্রেফতারি করা হয়। মূল অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।

প্রসঙ্গত, ২০ নভেম্বর এক দফাতেই মহারাষ্ট্রে হতে চলেছে ভোট। ২৮৮ আসনের বিধানসভায় লড়ছে মহাজুটি বনাম মহা বিকাশ অঘাড়ির জোট। মহারাষ্ট্রে ভোটগণনা হবে ২৩ নভেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+