Baba Siddique: ইউটিউব দেখে বন্দুক চালানো শিখেছিল শ্যুটাররা, বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে একের পর এক তথ্য সামনে
এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। অনেকদিন আগে থেকেই নাকি বাবা সিদ্দিকিকে হত্যা করার টার্গেট নিয়েছিল সে। সলমন খানকেও হত্যার পরিকল্পনা করেছে এই গ্যাংস্টার।
বাবা সিদ্দিকির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন অভিনেতা সলমন খান। বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর সলমন খানের চোখে মুখে রীতিমতো আতঙ্ক দেখা গিয়েছে। বলিউডের অনেক তারকাই বাবা সিদ্দিকির জন্য কান্নায় ভেঙে পড়েছিলেন। এই ঘটনার পরে বলিউডে একটা প্রচ্ছন্ন আতঙ্ক তৈরি হয়েছে।

ঘটনার তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। লরেন্স গ্যাংয়ের নামে ইতিমধ্যেই চার্জশিট দিয়েছে এনআইএ। তদন্তে জানা গিয়েছে যে দুই শ্যুটার বাবা সিদ্দিকির উপরে গুলি চালিয়েছিল তারা বন্দুক চালানো শিখেছিল ইউটিউব দেখে।
তদন্তকারীরা জানিয়েছেন, যে বন্দুক দিয়ে বাবা সিদ্দিকিকে হত্যা করা হয়েছিল, সেই বন্দুকে কীভাবে গুলি ভরতে হয়। কীভাবে গুলি বের করতে হয়। সেটার পুরোটার ট্রেনিং নিয়েছিল সে। গত ১২ অক্টোবর ববা সিদ্দিকিকে মুম্বইয়ের বান্দ্রায় বিধায়ক জিসান সিদ্দিকির অফিসে গুলি করে খুন করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন শ্যুটাররা যেহেতু আগে থেকে প্রশিক্ষণ নিতে পারেনি সেকারণে ইউটিউব দখে বন্দুকটি চালানো শিখেছিল। প্রায় চার সপ্তাহ ধরে ইউটিউবের ভিডিও দেখে তারা প্রশিক্ষণ করেছিল।
এই ঘটনায় মূল অভিযুক্ত তিন স্যুটার গুরমেল সিং, ধনরাজ কশ্যপকে গ্রেফতার করেছে পুলিশ। আরেক শ্যুটার শিবকুমার গৌতম পলাতক। চতুর্থ সন্দেহভাজন হরিশ কুমারকে উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করে মুম্বই পুলিশ একাধিক চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে। তারা জানিয়েছেন ইউটিউব দেখে তারা মুম্বইয়ে গুলি ছাড়া বন্দুক চালানোর প্রশিক্ষণ করত। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটের মধ্যমে সেই সব ভিডিও তারা আদান প্রদান করত। স্ন্যাপ চ্যাটে যেতেহু নিজেথেকেই বিডিও ডিলিট হয়ে যাওয়ার অপশন থাকে সেকারণে তারা প্রমাণ লোপাট করেছে সহজেই।












Click it and Unblock the Notifications