Baba Siddique Murder Probe: বাবা সিদ্দিকির ছেলেকেও খুনের টার্গেট! ধৃতদের জেরায় চতুর্থ সন্দেহভাজনের খোঁজ

Baba Siddique Murder Probe: জেরায় বিস্ফোরক তথ্য জানাল বাবা সিদ্দিকির হত্যাকারী আততায়ীরা (Baba Siddique's murderer)। একা বাবা সিদ্দিকি নন, ছেলে জিশান সিদ্দিকিকেও (Zeeshan Siddique) খুনের টার্গেট করেছিলেন অভিযুক্তরা। দুজনকে খুনের সুপারিশ দেওয়া হয়েছিল বলে জেরায় স্বীকার আততায়ীদের। ঘটনার দিনকয়েক আগে জিশান সিদ্দিকি হুমকিও (Threats) পেয়েছিলেন বলে অভিযোগ।

বাবা সিদ্দিকি ও ছেলে জিশান সিদ্দিকির মধ্যে যাকেই পাওয়া যাবে তাকেই গুলি করে খুন করার জন্য নাকি সুপারিশ দেওয়া হয়েছিল হত্যাকারীদের। তদন্তে এমনটাই জানা গিয়েছে বলে খবর মুম্বই পুলিশ সূত্রে।

Baba Siddique

এদিকে এনসিপি নেতা খুনে মিলল চতুর্থ সন্দেহভাজনের খোঁজ (Fourth Suspect)। পুলিশ সূত্রে খবর মহম্মদ জাসিন আখতার (Mohammad Jasin Akhtar) নামে ওই সন্দেহভাজন পঞ্জাবের জলন্ধরের বাসিন্দা। বাবা সিদ্দিকির উপর গুলি চালনাকারী তিন অভিযুক্তকে যাবতীয় সাহায্য় করত এই সন্দেহভাজন ব্যক্তি। এমনটাই দাবি মুম্বই পুলিশ সূত্রের।

বাবা সিদ্দিকি খুনের দায় স্বীকার করছে লরেন্স বিষ্ণোই গ্যাং (Bishnoi Gang)। পুলিশ এও জানিয়েছে, চতুর্থ ওই সন্দেহভাজন ব্যক্তিকে ২ বছর আগে গ্রেফতার করেছিল পঞ্জাব পুলিশ (Punjab Police)। স্থানীয় কিছু মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

বিষ্ণোই গ্যাংয়ের সক্রিয় সদস্য সৌরভ মহাকালের (Saurav Mahakal) সঙ্গে এই চতুর্থ সন্দেহভাজনের যোগাযোগ রয়েছে বলে দাবি পঞ্জাব পুলিশের। এর আগে পঞ্জাবে জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালা (Sidhu Moose Wala Murder ) খুনে নাম উঠে এসেছিল এই সৌরভ মহাকালের।

পুলিশ জানিয়েছে, বাবা সিদ্দিকি কখন কোথায় যাচ্ছেন, সেই গতিবিধি সম্পর্কে হত্যাকারীদের ক্রমাগত আপডেট দিচ্ছিল এই আখতার। স্রেফ তাই নয়, আততায়ীদের ঘর ভাড়া, থাকা খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছিল এই চতুর্থ অভিযুক্ত।

শনিবার মুম্বইয়ের বান্দ্রায় ছেল জিশান সিদ্দিকির অফিসের বাইরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি। বাবা সিদ্দিকিকে লক্ষ্য় করে ৬ রাউন্ড গুলি চালায় তিন আততায়ী। লীলাবতি হাসপাতালে নিয়ে গেলে বাবা সিদ্দিকিকে মৃত ঘোষণা করা হয়। ২ জনকে ধরা গেলেও আরেকজন পালিয়ে যায়।

ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দুই আততায়ীকে ২১ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তৃতীয় আততায়ী শিবকুমার গৌতম ও তাদের সাহায্য়কারী আখতার এখনও পলাতক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+