যোগাসন শেখাতে গিয়ে হাতির পিঠ থেকে পড়ে ধরাশায়ী বাবা রামদেব, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
গোটা ভারতে যোগচর্চার জন্য বিখ্যাত যোগগুরু রামদেব। তাঁর জনপ্রিয় কপালভাতি করে অনেকেই উপকৃত হয়েছেন এই করোনা আবহে। আর সেই রামদেবই কিনা সোজা পড়ে গেলেন হাতির পিঠ থেকে। তাঁর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখার পর থেকে হেসে কুটোপুটি হচ্ছে নেটিজেনরা। এই ঘটনাটি সোমবার ঘটে, যখন যোগগুরু মথুরার মহাবন রমনরেতির গুরু শরণানন্দ মহারাজ আশ্রমে সাধুদের যোগাসন শেখাচ্ছিলেন। ২২ মিনিটের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

ভিডিও ক্লিপিংয়ে দেখা গিয়েছে, বাবা রামদেব যোগাসনে বসে রয়েছেন হাতির পিঠে এবং যোগ শেখাচ্ছেন। এক কিছু সেকেন্ড পরই ওই হাতিটি সামান্য নড়েচড়ে ওঠামাত্রই গজাননের পিঠে বসা রামদেব ভারসাম্য হারিয়ে সোজা মাটিতে পড়ে যান। তবে তিনি সঙ্গে সঙ্গে উঠে পড়ে পরিস্থিতি সামলানোর জন্য হাসতে শুরু করে দেন। টুইটারে ইতিমধ্যেই ই ভিডিও দেখে ফেলেছেন ১৮,৪০০ জন। অনেকেই মজার মজার প্রতিক্রিয়া দিচ্ছেন।
Baba ramdev fell off from an elephant 😯 while doing yoga🧘on it , has sustained severe injuries in spine. #GetWellSoon #BabaRamdev pic.twitter.com/9SJYXTBOb8
— Niharika Dutta (@DuttNiharika) October 13, 2020
অগাস্টেও বাবা রামদেবের আর একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তিনি বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে যাচ্ছেন এবং আচমকাই পড়ে যান। প্রসঙ্গত, আসন ও বিভিন্ন যোগাসনের জন্য খ্যাত রামদেব। তিনি ২০০২ সাল থেকে টানা যোগাসন শিখিয়ে চলেছেন এবং তাঁর যোগাভ্যাস টিভি চ্যানেলেও দর্শকদের জন্য সম্প্রচার হয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications