ধর্ষক 'বাবা' রামরহিমকে হরিয়ানার জেলের ভিতর কী করা হয়েছে! চাঞ্চল্যকর দাবি প্রকাশ্যে
ডেরা সচ্চা সৌদা প্রধান 'ধর্ষক' সাব্যস্ত গুরু বাবা রাম রহিম জেরে মধ্যে চরম অত্যাচারিত হচ্ছেন। যা তাঁর জীবনের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এমনই দাবি করে হরিয়ানা-পাঞ্জাব হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে।
ডেরা সচ্চা সৌদা প্রধান 'ধর্ষক' সাব্যস্ত গুরু বাবা রাম রহিম জেরে মধ্যে চরম অত্যাচারিত হচ্ছেন। যা তাঁর জীবনের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এমনই দাবি করে হরিয়ানা-পাঞ্জাব হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে।

ডেরা সচ্চা সৌদার সিরসা আশ্রমের হাসপাতালের চিকিৎসক মোহিত গুপ্ত আদালতে একটি পিটিশন দায়ের করেন। যেখানে বলা হয়েছে, রোহতকের সুনারিয়া জেলের ভিতর বাবা রাম রহিমকে প্রাপ্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। শারীরিক ও মানসিকভাবে তাঁকে হেনস্থা ও অত্যাচার করা হচ্ছে জেলের ভিতর। ফোন করার মতো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রাম রহিম পাচ্ছেন না বলে জানানো হয়েছে পিটিশনে।
এছাড়াও যেখানে সবচেয়ে বেশি অপরাধী, গ্যাংস্টাররা রয়েছে, তাদের কাছাকাছি জেলে থাকতে হচ্ছে রামরহিমকে। এরপরই আদালতের কাছে অনুমতি চাওয়া হয় , যাতে রামরহিম তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলে আইনি বিষয়গুলি স্থির করতে পারেন। বাবাকে আদালতে পেশেরও অনুমতি চাওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ২০১৭ সালের ২৫ অগাস্ট ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয় ধর্ষক বাবা রাম রহিমকে। এরপর থেকেই হরিয়ানার রোহতকের সুনারিয়া জেলে বন্দি রাম রহিম।

Click it and Unblock the Notifications