হরিয়ানায় কলেজ ছাত্রীকে নির্ভয়া কাণ্ডের মতো গাড়িতে তুলে গণধর্ষণ

এর আগে কয়েকদিনে পাঁচটি ধর্ষণের ঘটনা ঘটেছে হরিয়ানায়। তার মধ্যে একটি তিন বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের ঘটনাও রয়েছে। এবার নির্ভয়া কাণ্ডের মতোই যুবতীকে গাড়িতে তুলে গণধর্ষণের অভিযোগ উঠল

এর আগে কয়েকদিনে পাঁচটি ধর্ষণের ঘটনা ঘটেছে হরিয়ানায়। তার মধ্যে একটি তিন বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের ঘটনাও রয়েছে। এবার নির্ভয়া কাণ্ডের মতোই যুবতীকে গাড়িতে তুলে গণধর্ষণের অভিযোগ উঠল দুই দুর্বৃত্তের বিরুদ্ধে।

হরিয়ানায় কলেজ ছাত্রীকে নির্ভয়া কাণ্ডের মতো গাড়িতে তুলে ধর্ষণ

ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের ফারুখনগরে। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ কলেজ ছাত্রীকে প্রথমে অপহরণ করা হয়। কাছাকাছি জঙ্গলে নিয়ে গিয়ে মেয়েটিকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

আহত অবস্থায় ফিরে এসে মেয়েটি বাবাকে সমস্ত ঘটনা জানালে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। ১৩ জানুয়ারি থেকে দেখলে পরপর এমন ছয়টি ঘটনা ঘটল হরিয়ানায়।

শুরু হয়েছিল ১৫ বছরের এক কিশোরীকে দিয়ে। তাকে ধর্ষণ করে খুন করে দেহ খালে ফেলে গিয়েছিল দুর্বৃত্তরা। তারপরে বেশ কয়েকটি ধর্ষণেপ ঘটনা ঘটে। এক তিন বছরের শিশুকন্যাকে তার প্রতিবেশী যৌন নির্যাতন করে। তারপরে ফারুখপুরের এই ঘটনা।

যুবতীর অভিযোগ, তাঁকে ধর্ষণের পর নগ্ন অবস্থায় গাড়ি থেকে মুশাইদপুর গ্রামের কাছে নামিয়ে দেওয়া হয়। পরে অভিযুক্তরা জামা ফেরত দেয় একটাই শর্তে। যুবতী যদি ঘটনার কথা কাউকে না বলে তাহলেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+