মহারাষ্ট্রের পর কর্নাটক, আজান পড়ুয়াদের বিরক্ত করছে, বিতর্কিত মন্তব্য বিজেপি মন্ত্রীর

কর্নাটকে একের পর এক বিতর্ক মাথা চাড়া দিয়ে উঠেছে। হিজাব কাণ্ডের মাঝেই হালাল মাংস ও মুসলিম ব্যবসায়ী কাণ্ডের পর এবার নতুন করে আজান নিয়ে বিতর্ক বাধল। মঙ্গলবার কর্নাটকের বিজেপি দলের শীর্ষ নেতা ও পঞ্চায়েত রাজ মন্ত্রী কেএস ইশ্বরাপ্পা ইসলামিক প্রার্থনা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেন, '‌আমি শুনেছি যে লাউডস্পিকারে বাজানো আজান পড়ুয়াদের বিরক্ত করে। এই সম্প্রদায় বহুদিন ধরেই লাউডস্পিকারে প্রার্থনা চালানোর রীতিকে অনুসরণ করে আসছে এবং এই সমস্যা এমনকী তাঁদের নিজেদের সন্তানদের পড়াশোনায় ক্ষতি করছে।’‌ কারওয়ারে সাংবাদিকদের সামনে এমনই বক্তব্য করেন ইশ্বরাপ্পা।

আজান নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি মন্ত্রীর


মন্ত্রী আরও বলেন, '‌এইজন্য লাউডস্পিকার নিষিদ্ধ করা মত পোষণ করি আমি। মুসলিমদের লাউডস্পিকারে আজান ও হিন্দুদের লাউডস্পিকারে হনুমান চল্লিসার চালানোর কোনও প্রতিযোগিতা নয়। আর আজানের কারণে পড়ুয়া, রোগী ও বয়স্কদের সমস্যার সৃষ্টি হয়।’‌ মন্ত্রীর এই মন্তব্য শোনার পর বিরোধী কংগ্রেস দলের নেতা প্রিয়ঙ্ক খর্গ বলেন, '‌সমস্ত বিজেপি এবং বজরঙ্গ দলের কর্মীরা পেট্রোল এবং ডিজেল ব্যবহার বন্ধ করুক কারণ এটি ইসলামিক দেশগুলি থেকে আমদানি করা হয়েছে। প্রকৃত হিন্দুত্বকে দেখাও তোমরা। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম এবং লাউডস্পিকার নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, সেগুলো বাস্তবায়ন করুক। এটি মন্দির, মসজিদ এবং গীর্জাগুলির সঙ্গে কী করতে হবে সে সম্পর্কে কথা বলে।’‌

আজান নিয়ে কর্নাটকের আগে মহারাষ্ট্রেও বিতর্ক দানা বেধেছিল। ভারতের সবচেয়ে ধনী পৌরসভার নির্বাচনের ঠিক আগে বৃহন মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসি, বিজেপি এবং রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) ক্ষমতাসীন শিবসেনাকে টার্গেট করার জন্য বিষয়টি উত্থাপন করেছিল ৷ প্রসঙ্গত, মারাঠি নববর্ষ গুড়ি পাওয়াড়া উপলক্ষ্যে মুম্বইয়ের একটি জনসভায় এসে রাজ ঠাকরে বলেছিলেন যে মসজিদের ভিতরে মাইকের আওয়াজ কমানোর পদক্ষেপ নেওয়া না হলে মসজিদের বাইরে ততোধিক উচ্চঃস্বরে মাইক বাজিয় হনুমান চল্লিশা পাঠ করা হবে। এরপরই মহারাষ্ট্রের একাধিক অংশে এমএনএস নেতারা লাউডস্পিকারে তারস্বরে হনুমান চল্লিশা চালান। এক বিজেপি নেতা তো জনবহুল এলাকায় লাউডস্পিকারে হনুমান চল্লিশা বাজানোর জন্য আর্থিক সহায়তারও প্রস্তাব দেন।

প্রসঙ্গত, বিজেপি শাসিত কর্নাটক, আইটির আতুঁড়ঘর ও স্টার্টআপ হাব বেঙ্গালুরুর হিন্দুত্ববাদীরা ক্রমাগত মুসলিমরা কি পরিধান করছেন, কি খাচ্ছেন এবং কি নিয়ে ব্যবসা করছেন তা নিয়ে ক্রমাগত নিশানা করে যাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+