যোগী রাজ্যের প্রভাবশালী নেতার বিরুদ্ধ ছাগল-মুরগি চুরির অভিযোগ! জনসভায় তুমুল কান্না সাংসদের
যোগী রাজ্যের প্রভাবশালী নেতার বিরুদ্ধ ছাগল-মুরগি চুরির অভিযোগ! জনসভায় তুমুল কান্না সাংসদের
তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল এক ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকা নিয়ে। এবার অভিযোগ, তিনি এলাকার ছাগল আর মুরগি চুরি করছেন। যোগী রাজ্যের অন্যতম দাপুটে নেতা তথা সমাজবাদী পার্টির সাংসদ আজম খানের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় এক জন সভায় কার্যত কেঁদেই ফেললেন সমাজবাদী পার্টির নেতা।

জনসভায় আজম খান বলেন, ' আমার বিরুদ্ধে আইপিসি ৩০৭ ধারা (খুনের মামলা) লাগু রয়েছে। আমার কাছে আমার আত্ম সম্মান খুবই গুরুত্বপূর্ণ। এখন বলা হচ্ছে, আমি ছাগল আর মুরগি চুরি করেছি। ' এরপরই তিনি কান্নায় ভেঙে পড়ে বলতে শুরু করেন, ' হে ঈশ্বর! কেন আমায় তুমি শেষ করে দিচ্ছ না যদি আমি এমন ঘটনা ঘটিয়েই থাকি?'

আজম খানের দাবি, তিনি এই মুহূর্তে রামপুরের মানুষের স্বার্থ রক্ষা করছেন । আর তার জন্যই এমনভাবে তাঁকে ঘিরে এমন সমস্ত বিতর্কিত অভিযোগ তোলা হচ্ছে। প্রসঙ্গত, আজম খানের বিরুদ্ধে এই মুহূর্তে ৮৪ টি মামলা দায়ের করা রয়েছে।












Click it and Unblock the Notifications