অযোগ্য ঘোষণার পর ভোটার তালিকা থেকে বাদ পড়ল সমাজবাদী পার্টির নেতা আজম খানের নাম
ভোটার তালিকা থেকে বাদ পড়ল এসপি নেতা আজম খানের নাম,
উত্তরপ্রদেশের রামপুর সদর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা থেকে সমাজবাদী পার্টির নেতা আজম খানের নাম বাদ দেওয়া হল। উত্তরপ্রদেশের উপনির্বাচনে বিজেপি প্রার্থী আকাশ সাক্সেনার অভিযোগের ভিত্তিতে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রামপুর সদর বিধানসভা কেন্দ্রের সমাজবাদী পার্টির নেতা আজম খান দাপুটে নেতা হিসেবে পরিচিত। প্ররোচনা মূলক মন্তব্যের জন্য তিনি বর্তমানে জেলে রয়েছেন।

তিন বছরের কারাদণ্ড
আজম খান উত্তরপ্রদেশে রামপুর সদর নির্বাচনী কেন্দ্রে বিধায়ক ছিলেন। ২০১৯ সালে একটি প্ররোচনামূলক মন্তব্যের জন্য আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে। তিন বছরের কারাদণ্ড দেয়। ২০১৯ সালে সমাজবাদী পার্টির নেতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্য করেন বলে অভিযোগ। রামপুর সদর বিধানসভা কেন্দ্রে বিরোধী মুখ হিসেবে গেরুয়া শিবিরের আকাশ সাক্সেনা পরিচিত। তাঁর অভিযোগের ভিত্তি আজম খানের বিরুদ্ধে মামলা হয়। তাঁকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আজম খানকে অযোগ্য ঘোষণা
বিধায়ক হিসেবে আজম খানকে অযোগ্য ঘোষণা করা হয়। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে রামপুর সদর থেকে তিনি বিধায়ক হয়েছিলেন। আজম খান অযোগ্য বিধায়ক হিসেবে ঘোষণার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সুপ্রিম কোর্ট তখন ইউপির রামপুরের একটি দায়রা আদালতকে সমাজবাদী পার্টির নেতা আজম খানের আবেদন গ্রহণ করার নির্দেশ দেয়। গত সপ্তাহে দায়রা আদালত আজম খানের আবেদন খারিজ করে দেয়। যার জেরে আজম খান বিধায়ক হিসেবে অযোগ্য ঘোষণা করার পথে আর কোনও বাধা রইল না। এরফলে রামপুর সদরের বিধানসভা কেন্দ্র ফাঁকা হয়ে যায়। যার ফলে উপনির্বাচনের পদ প্রশস্ত হয়ে যায়।

বিজেপির আবেদন
বিজেপি জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০ এবং জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১ -এর বিধান উল্লেখ করে ভোটার তালিকা থেকে আজম খানের নাম বাদ দেওয়ার জন্য একটি আবেদন করে। সেই আবেদনের ভিত্তিতে আজম খানের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়।

বিজেপি উপনির্বাচনের প্রার্থী ঘোষণা
নির্বাচন কমিশন উত্তরপ্রদেশের উপনির্বাচনের তালিকা প্রকাশ করেছে। রামপুর সদর নির্বাচনী কেন্দ্র আজম খানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিলেন। ২০২২ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী আজম খানের কাছে বিজেপি প্রার্থী আকাশ সাক্সেনা পরাজিত হয়। রামগড় সদর থেকে ফের গেরুয়া শিবিরের প্রার্থী হচ্ছেন আকাশ সাক্সেনা। তিনি প্রাক্তন বিজেপি বিধায়ক শিব বাহাদুর সাক্সেনার ছেলে। আকাশ সাক্সেনা আজম খানের প্রধান বিরোধী মুখ হিসেবে উঠে আসেন। তিনি আজম খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন












Click it and Unblock the Notifications