Azadi Ka Amrit Mahotsav: ৭৫০০ গ্রামের মাটি দিয়ে দিল্লির কর্তব্য পথে বৃক্ষরোপন, বাংলা কি তালিকায় আছে?
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। ২০২১ সালের ১২ মার্চ থেকে আদাজি কা অমৃত মহোৎসবের সূচনা করেছিল মোদী সরকার। তারপর থেকে গোটা দেশে বিভিন্ন জায়গায় নানা রকম অনুষ্ঠীন হয়ে আসছে। এবার ১৫ অগাস্টে সেই স্বাধীনতাক অমৃতকাল উদযাপন করা হবে।
প্রধানমন্ত্রীর ঘোষণা মতোই দিল্লির কর্তব্যপথে তৈরি হবে অমৃত বাটিকা। সাজিয়ে তোলা হবে বাগান করে। তার সূচনা হবে বৃক্ষরোপনের মধ্যে দিয়ে। তার জন্যও বিশেষ পরিকল্পনা নিয়ে ফেলেছে মোদী সরকার। দেশের ৭৫০০ গ্রাম থেকে নিয়ে আসা হচ্ছে মাটি। এই ৭৫০০ গ্রামে জন্মেছিলেন কোনও না কোনও স্বাধীনতা সংগ্রামী। যাঁদের পরিচিতি তেমন ভাবে তৈরি হয়নি। কিন্তু তাঁরা দেশের স্বাধীনতার লড়াইয়ে প্রাণ দিয়েছিলেন।

এমন অপরিচিত ৭৫০০ স্বাধীনতা সংগ্রামীর গ্রাম থেকে নিয়ে আসা হচ্ছে মাটি। সেই মাটি দিয়েই কর্তব্যপথে বৃক্ষরোপন করা হবে। অগাস্টের ২৭ থেকে ৩০ তারিখের মধ্যে সেই মাটি এনে রাখা হবে দিল্লির কর্তব্যপথে। শুধু তাই নয় এই ৭৫০০ গ্রামে মোদী সরকার একটি করে শিলা ফলক তৈরি করে দেবে। যার সামনে গ্রামবাসীরা শপথ নেবেন। সেই শপথে বলা হবে দেশের উন্নয়নের জন্য কাজ করবেন তাঁরা। নিজেদের কনোনিয়াল চিন্তাভাবনা দূর করবেন। দেশের সংস্কৃতির উন্নয়নে কাজ করবেন। দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েেছন তাঁদের উপযুক্ত সম্মান তিনমি দেবেন।
দিল্লির কর্তব্য পথে সেই ৭৫০০ গ্রামের মাটি দিয়ে বক্ষরোপন করা হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিভিন্ন রাজ্য সরকারের দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই এই ৭৫০০ গ্রামকে বেছে নেওয়া হয়েছে। তবে তাতে পশ্চিমবঙ্গের কোনও গ্রাম রয়েছে কিনা তা স্পষ্ট করে জানানো হয়নি।












Click it and Unblock the Notifications