আয়ুর্বেদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে রামদেব, কড়া পদক্ষেপের নির্দেশ উত্তরাখণ্ড সরকারকে
পতঞ্জলির একাধিক বিজ্ঞাপনে আয়ুর্বেগ নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে
যোগ গুরু রাম দেবকে মোদী ঘনিষ্ঠ বলেই জানতেন সকলে। সেই রামদেবের সংস্থা পতঞ্জলির বিরুদ্ধে এবূার পদক্ষেপের নির্দেশ দিল কেন্দ্র। আয়ুষ মন্ত্রকের পক্ষ থেকে উত্তরাখণ্ড সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন রাজ্য সরকার পতঞ্জলির বিরুদ্ধে পদক্ষেপ করে কারণ রামদেবের সংস্থা পতঞ্জলির একাধিক বিজ্ঞাপন আয়ুর্বেদ নিয়ে জনমানসে বিভ্রান্তি ছড়াচ্ছে।

কংগ্রেস নেতা পি চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরমের অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। কংগ্রেস নেতা কার্তি চিদাম্বরম আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনেয়ালকে চিঠি লিখে জানিয়েছিলেন, বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি একাধিক বিজ্ঞাপনে দাবি করেছে তাঁর সংস্থার তৈরি আয়ুর্বেদিক জিিনসে ম্যাডিকের মত কাজ করে। যা ১৯৫৪ সালে তৈরি আয়ুর্বেগ আইনকে লঙ্ঘন করছে।
যদিও এই প্রথম নয় এর আগেও রামদেবের সংস্থা পতঞ্জলির বিরুদ্ধে একাধিকবার পদক্ষেপ করা হয়েছে। এর আগে মুম্বইয়ে এই নিয়ে আরটিআই দায়ের করা হয়েছে। উত্তরাখণ্ড রাজ্য লাইসেন্স অথরিটির কাছে জানতে চাওয়া হয়েছিল রামদেবের পতঞ্জলির বিজ্ঞাপন জনমানসে আয়ুর্বেদ নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। তার পরেই লাইসেন্স অথিরিটি জানায় তারা বিষয়টি তদন্ত করে দেখবে। তারপরেই আয়ুষ মন্ত্রক উত্তরাখণ্ড সরকারকে পতঞ্জলির বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দেয়।
এর আগে ২০২২ সালেও একটি আরটিআইয়ের প্রেক্ষিতে রামদেবের পতঞ্জলির বিরুদ্ধে রাজ্য লাইসেন্স অথরিটিকে পদক্ষেপের নির্দেশ দিয়েছিল। এদিকে রামদেবের সংস্থা পতঞ্জলির একািধক জিনিস কিন্তু ভীষণভাবে জনপ্রিয়। মানুষ ভীষণ ভাবে পতঞ্জলির জিনিস কিনে থাকেন।












Click it and Unblock the Notifications