যোগাভ্যাসেই ঠেকানো যাচ্ছে করোনার বাড়বাড়ন্ত, বিশ্বকে দিশা দেখাচ্ছেন মোদী! দাবি আয়ুশ মন্ত্রীর
যোগাভ্যাসেই ঠেকানো যাচ্ছে করোনার বাড়বাড়ন্ত, বিশ্বকে দিশা দেখাচ্ছেন মোদী! দাবি আয়ুশ মন্ত্রীর
২০১৪ সাল মসনদে বসার পর থেকে যোগাভ্যাসের প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে সচেষ্ট হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী বিশ্বব্যাপী প্রচারাভিযানও চালাতে দেখা যায় তাকে। করোনা মোকাবিলায় সেই যোগাভ্যাসই বড় ভূমিকা রাখছে বলে শুক্রবার দাবি করলেন কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রী শ্রীপদ নায়েক।

এদিকে মোদী জমানার শুরু থেকেই গোটা দেশে ২১ জুন যোগ দিবস হিসাবে পালিত হয়ে আসছে। সাধারণ মানুষের মধ্যে যোগাভ্যাস সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতেই এই বিশেষ দিন উদযাপন করা হয় সরকারের তরফে। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন করোনা মোকাবিলায় 'আয়ুশ ৪’ ওষুধের প্রচরাভিযানে গিয়েই যোগাভ্যাসের সুফল নিয়ে একথা বলতে শোনা যায় কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রীকে। এদিনের অনুষ্ঠাবে তিনি ছড়াও গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত উপস্থিত ছিলেন বলেও জানা যায়।
শ্রীপদ নায়েকের দাবি, অনেক দেশই এখন বুঝতে পারছে করোনা মোকাবিলায় যোগাভ্যাসের থেকে ভালো অস্ত্র আর নেই। সুফল সম্পকে অবহিত হওয়ার পর তারা নিজের থেকেই তার প্রচার করছেন। যা গোটা বিশ্বের পক্ষেই ভালো। তবে এর জন্য এদিন তিনি বারবার প্রধানমন্ত্রীর দূরদর্শীতাকেই সাধুবাদ জানান। মানব জীবনের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক দিকগুলিকে কেন্দ্র করে এই প্রাচীন অনুশীলন সম্পর্কে বিশ্বজুড়ে জ্ঞানের আলোর বিকাশের জন্য মোদীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
অন্যদিকে এদিন শ্রীপদের সুরে সুর মেলাতে দেখা যায় গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তকে। রাজ্যব্যাপী করোনা মোকাবিলায় আয়ুশ (আয়ুর্বেদ, যোগ ও প্রাকৃতিক চিকিৎসা, ইউনানী, সিদ্ধা ও হোমিওপ্যাথি) চিকিৎসকেরা বড় ভূমিকা নিচ্ছেন সেকথা বারবার মনে করান তিনি। এমনকী করোনা মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও আয়ুশ সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে বলেও জানান তিনি।












Click it and Unblock the Notifications