Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আয়ুর্বেদে সারবে কি কোভিড–১৯?‌ বাবা রামদেবের পতঞ্জলী নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে

আয়ুর্বেদে সারবে কি কোভিড–১৯?‌ বাবা রামদেবের পতঞ্জলী নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে

করোনা ভাইরাসের কোনও প্রতিষেধক বা ওষুধ এখনও আবিষ্কার হয়নি। এই মারণ রোগের ওষুধের খোঁজে প্রাণপণ চেষ্টা চালিয়ে চলেছেন বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা। সেই তালিকায় যুক্ত হল আয়ুর্বেদ দ্রব্য ও ওষুধ তৈরির সংস্থা পতঞ্জলীর। ইতিমধ্যেই মধ্যপ্রদেশের ইন্দোরের জেলা কালেক্টর মণিশ সিং যোগগুরু বাবা রামদেবের পতঞ্জলী রিসার্চ ফাউন্ডেশন ট্রাস্টকে কোভিড–১৯ রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা ও প্রতিরোধশক্তি বাড়ানোর আয়ুর্বেদ ওষুধের মূল্যায়ন করার অনুমতি দিয়েছে। যা নিয়ে ব্যাপকভাবে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

অবৈধভাবে রামদেবের ট্রাস্টকে ওষুধ মূল্যায়নের অনুমতি

অবৈধভাবে রামদেবের ট্রাস্টকে ওষুধ মূল্যায়নের অনুমতি

কংগ্রেস নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং খুবই অবাক হয়েছেন যে দেশের ড্রাগ নিয়ন্ত্রকের কাছ থেকে কোনও অনুমোদন ছাড়াই রামদেবের ট্রাস্টকে ওষুধ মূল্যায়নের অনুমতি দেওয়া হল। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘‌আমি এ বিষয়ে নিশ্চিত ইন্দোরের কালেক্টর এই নির্দেশিকা সম্পর্কে একেবারেই অবগত নন। আমি তাঁকে এবং মধ্যপ্রদেশের সরকারকে অনুরোধ করব ক্ষমতার কাছে বাধ্য হয়ে যেন ইন্দোরের বাসিন্দাদের গিনিপিগের মতো ব্যবহার করা না হয়। এই আদেশ যেন অবিলম্বে প্রত্যাহার করা হয়।'‌ তিনি আরও জানান যে ড্রাগ ও কসমেটিক আইনের আওতায় নতুন ওষুধের অনুমোদনের জন্য নির্দেশিকা রয়েছে। কংগ্রেস নেতা জানিয়েছেন যে ভারতের ড্রাগ নিয়ন্ত্রক জেনারেলের পক্ষ থেকে নির্দিষ্ট অনুমোদন পাওয়ার পরই যে কোনও ধরনের ওষুধ মানব দেহে প্রয়োগ করা যায়।

উচ্চ–স্তরের তদন্ত চেয়েছে কংগ্রেস

উচ্চ–স্তরের তদন্ত চেয়েছে কংগ্রেস

দিগ্বিজয় সিং বলেন, ‘‌আমি যখন মধ্যপ্রদেশের শীর্ষ সরকারি আধিকারিকদের দেখি এই কাজ করতে তখন আমি তাদের বলি রাজ্য সরকারের উচিত নয় ইন্দোরের করোনা রোগীদের ওপর পতঞ্জলীর ওষুধ প্রয়োগ করার অনুমতি দেওয়া। আমি ইন্দোরের কালেক্টরের সঙ্গেও কথা বলেছি এবং তিনি জানিয়েছেন যে তিনি এ বিষয়টির ওপর গুরুত্ব দেবেন। রাজ্যের কংগ্রেসের মুখপাত্র নীলাভ শুক্লাও এই বিষয় নিয়ে উচ্চ-স্তরের তদন্ত চেয়েছে।

ইন্দোরে জেলা কালেক্টর পতঞ্জলীকে অনুমোদন দেয়নি

ইন্দোরে জেলা কালেক্টর পতঞ্জলীকে অনুমোদন দেয়নি

গত সপ্তাহে ইন্দোরের জেলা কালেক্টর জানান যে ইন্দোরের কোভিড-১৯ রোগীদের ওপর পতঞ্জলী রিসার্চ ফাউন্ডেশন ট্রাস্টকে তাদের আয়ুবের্দ ওষুধ প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে। যোগ গুরুর সংস্থা পতঞ্জলী আয়ুর্বেদ ওয়ুধ অনেকদিন ধরেই ভালো ফল দেখিয়েছে। জয়পুরেও এই একই আয়ুর্বেদ ওষুধ কোভিড-১৯ রোগীর ওপর প্রয়োগ করা হয়েছে। জয়পুরে এই ট্রায়ালের পরে রামদেব মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকেও বলেছিলেন যে আয়ুর্বেদিক ওষুধ কোভিড-১৯ রোগীদের জন্য ভাল ফলাফল দেখিয়েছে। যদিও মণিশ সিং জানিয়েছেন যে তিনি পতঞ্জলীর প্রস্তাবকে কখনই অনুমোদন দেননি। সরকারি আধিকারিক বরং বলেন, ‘‌এ সংক্রান্ত বিষয় নিয়ে কোনও বিভ্রান্তি হচ্ছে।'‌

বিভ্রান্তিকর খবর প্রচার হচ্ছে

বিভ্রান্তিকর খবর প্রচার হচ্ছে

পতঞ্জলী আয়ুর্বেদের ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণ জানিয়েছেন যে পতঞ্জলী ফাউন্ডেশন কখনই চায় না যে রোগীদের ওপর তাদের নতুন ওষুধ প্রয়োগ করা হোক এবং এ নিয়ে বিভ্রান্তিমূলক খবর প্রচার হচ্ছে। তিনি বলেন, ‘‌এই মহামারির জন্য আমাদের প্রস্তাবিত চিকিৎসাটি চিরাচরিত আয়ুর্বেদ ঔষধ, যা ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ ব্যবহার করেছে। আমরা বৈজ্ঞানিক প্রমাণের মাধ্যমে বিশ্বজুড়ে এই চিকিৎসা পদ্ধতিটি প্রমাণ করতে চাই।'‌ তিনি আশ্বাস দিয়ে জানিয়েছেন যে বহুজাতিক সংস্থাগুলি এবং অন্যান্য স্বার্থান্বেষীরা এই বিতর্ককে অযৌক্তিকভাবে তুলে ধরছে কারণ তারা আয়ুর্বেদের অগ্রগতি দেখতে চায় না। উল্লেখযোগ্যভাবে, স্বাস্থ্য মন্ত্রকের সহযোগিতায় আয়ুষ মন্ত্রক ইতিমধ্যে কোভিড-১৯-এর চিকিৎসার ওষুধ তৈরি করার জন্য গবেষণা চালাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+