ইসরোর সৌজন্যে মহাকাশ থেকেও রাম মন্দির দর্শন, অভূতপূর্ব দৃশ্য দেখলে মনে ভরে যাবে আপনারও
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। সোমবার উদ্বোধন হতে চলেছে শ্রী রাম মন্দির । একই দিনে রামলালার প্রাণ প্রতিষ্ঠার কর্মসূচিও রয়েছে। অযোধ্যা জুড়ে রয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উত্তরপ্রদেশের এই শহর জুড়ে উৎসবের মেজাজ। রাম মন্দির এবং বিগ্রহের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এবার মহাকাশ থেকে তোলা রাম মন্দিরের ছবিও প্রকাশ্যে এল।
অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) আমাদের নিজস্ব দেশীয় উপগ্রহ ব্যবহার করে মহাকাশ থেকে তোলা অযোধ্যা শহর এবং রাম মন্দিরের ছবি প্রকাশ্যে এনেছে। সেই দৃশ্য ভক্তিপ্রাণ মানুষদের মন ভরিয়ে দেবে।

তার পর কুয়াশার জন্য সেই অর্থে স্পষ্ট ফটো তোলার সুযোগ পাওয়া যায়নি।ভারতের বর্তমানে মহাকাশে ৫০টিরও বেশি উপগ্রহ রয়েছে এবং এর মধ্যে কয়েকটির রেজোলিউশন এক মিটারেরও কম। হায়দরাবাদে অবস্থিত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার অযোধ্যার গ্র্যান্ড শ্রী রাম মন্দিরের ছবি তোলার কাজ করেছে।
আধুনিক স্থাপত্যকলার অদ্ভূত নিদর্শন রামমন্দির। এর নির্মাণে উপগ্রহ থেকে পাওয়া তথ্য ব্যবহার করা হয়েছে কম্পিউটার মডেলগুলোতে। সোমবার উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। এই কর্মসূচিতে দেশ-বিদেশের বিপুল সংখ্যক ভিভিআইপি অযোধ্যা পৌঁছচ্ছেন।
#RamMandir from Space!@isro captures stunning satellite images of Ayodhya’s Ram Temple. The majestic Dashrath Mahal and the tranquil Saryu River take center stage in these snapshots. Notably, the recently revamped Ayodhya railway station stands out prominently in the detailed… pic.twitter.com/4Sn4R3JaZH
— MyGovIndia (@mygovindia) January 21, 2024
ইতিমধ্যে, শনিবার দুপুরের পর থেকেই দর্শনার্থীদের ঢোকা ও বার হওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ কারণ, নিরাপত্তার বিষয়টি এখনও মাথায় রাখা হচ্ছে৷ রাম মন্দিরকে কেন্দ্র করে দেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হিসাবে অযোধ্যাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। উদ্বোধনের পর প্রতিদিন গড়ে তিন লক্ষ ভক্ত সমাগম হবে বলেই আশা করা হচ্ছে এই শহরে।ফলে তীর্থক্ষেত্র অযোধ্যার পরিবহন ব্যবস্থাকেও ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
আর কয়েক ঘণ্টার অপেক্ষা। ইতিমধ্যেই ফুলে সাজিয়ে দেওয়া হয়েছে মন্দির চত্ত্বর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রামলালার জন্য এসেছে ফুলের উপহার। আজই গর্ভগৃহে রামলালার আদি মূর্তিকে বসানো হবে।












Click it and Unblock the Notifications