Ayodhya Mosque: অযোধ্যার মসজিদ হবে তাজমহলের থেকেও সুন্দর! আসবেন মক্কার ইমাম, তবে কোরানের রং শুনলে চমকে যাবেন

Ayodhya Mosque: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে যাচ্ছে ২০২৪-এর ২২ জানুয়ারি। এর প্রস্তুতি দেখতে ৩০ ডিসেম্বর অযোধ্যা সফর করবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে অযোধ্যার মসজিদের কী খবর। অনেকের মনেই সেই প্রশ্ন জাগে। সেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন অযোধ্যায় মসজিদ উন্নয়ন কমিটির চেয়ারম্যান।

অযোধ্যায় মসজিদ উন্নয়ন কমিটির চেয়ারম্যান তথা বিজেপি নেতা হাজি আরাফাত শেখ জানিয়েছেন, মসজিদটি তাজমহলের থেকেও সুন্দর হবে। তিনি বলেছেন, সেখানে দাওয়া ও দোয়ার কেন্দ্র হবে। এখানে কেবল লোকেদের নমাজ পড়ার অনুমতি দেওয়া হবে না, বরং সেখানে একটি ৫০০ শয্যার ক্যান্সার হাসপাতাল তৈরি করা হবে, যা মানুষকে উপকৃত করবে।

Ayodhya Mosque

হাজি আরাফত শেখ আরও জানিয়েছেন, এই মসজিদে পাঁচটি মিনার থাকবে, যা ইসলামের পাঁচটি স্তম্ভ-নমাজ, রোজা, যাকাত, তৌহিদ ও হজের প্রতীক হবে। অযোধ্যায় যেখানে রাম মন্দির তৈরি হচ্ছে, সেখান থেকে প্রায় ২৫ কিমি দূরে ধনিপুরে মহম্মদ বিন আবদুল্লাহ মসজিদ তৈরি হচ্ছে। প্রসঙ্গত অযোধ্যায় রামমন্দির বিবাদে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মসজিদ তৈরি করতে জমি দিয়েছে উত্তর প্রদেশ সরকার।

প্রকাশিত তথ্য অনুযায়ী এই মসজিদের পবিত্র কোরান হবে গেরুয়া রঙের। যা হিন্দু ও মুসলিম উভয় ধর্মের মানুষ বিশ্বাস করেন। অযোধ্যায় মসজিদ উন্নয়ন কমিটির চেয়ারম্যান আরও জানিয়েছেন, মসজিদে বিশ্বের সব থেকে বড় কোরান শরিফ থাকবে, যা হবে ২১ ফুট উঁচু এবং ৩৬ ফুট চওড়া। এই মসজিদে প্রথম নমাজ আদায় করবেন মক্কার ইমাম।

এই মসজিদে পুরুষ ও মহিলা মিলে একসঙ্গে নয় হাজার মানুষ নমাজ আদায় করতে পারবেন। এই মসজিদে চিকিৎসার ব্যবস্থা ছাড়াও শিক্ষাসহ এবং অন্য অনেক সুযোগ সুবিধা থাকবে। স্কুল-কলেজ, যাদুঘর, গ্রন্থাগার থাকবে।

পাশাপাশি সেখানে একটি নিরামিষ রান্নাঘরও থাকবে, যেখানে অতিথিদের বিনামূল্যে খাবার দেওয়া হবে। এটাই হবে প্রথম মসজিদ, যেখানে সব সম্প্রদায়ের মানুষকে খাওয়ানো হবে। কমপ্লেক্সে একসঙ্গে পাঁচ হাজার মানুষ খেতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+