অযোধ্যা ইস্যুতে প্রাপ্য ৫ একর জমি নিয়ে কোনপথে সুন্নি ওয়াকফ বোর্ড! প্রকাশ্যে এলো সিদ্ধান্ত

শিয়া ওয়াকফ বোর্ডের তরফে চেয়ারম্যান ওয়াসিম রিজভি গতকালই জানিয়েছিলেন যে, তাঁরা অযোধ্যা মামলার রায়ে ঘোষিত ৫ একর জমি পেলে হাসপাতাল গড়বেন।

শিয়া ওয়াকফ বোর্ডের তরফে চেয়ারম্যান ওয়াসিম রিজভি গতকালই জানিয়েছিলেন যে, তাঁরা অযোধ্যা মামলার রায়ে ঘোষিত ৫ একর জমি পেলে হাসপাতাল গড়বেন। আর এদিন সুন্নি ওয়াকফ বোর্ড সাফ জানিয়ে দিল যে ৫ একর জমি গ্রহণ করা নিয়ে রিভিউ পিটিশন তাঁরা দায়ের করবে না।

অযোধ্যা ইস্যুতে প্রাপ্য ৫ একর জমি নিয়ে কোনপথে শুন্নি ওয়াকফ বোর্ড! প্রকাশ্যে এলো সিদ্ধান্ত

এর আগে, গত ১৭ নভেম্বর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিদ্ধান্ত ছিল যে তাঁরা অযোধ্যা মামলা নিয়ে ফের রিভিউ পিটিশন দায়ের করবেন। আর এদিন পিটিশন দায়ের নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল সুন্নি ওয়াকফ বোর্ড। বোর্ড জানিয়েছে, তারা সুপ্রিম কোর্টে কোনও রিভিউ পিটিশন দায়ের করবে না অযোধ্যা মামলা ঘিরে।

প্রসঙ্গত, এর আগে ১০০ জন মুসলিম এক যোগে একটি পিটিশন প্রকাশ করে সেখানে দাবি তোলেন অযোধ্যা মামলা নিয়ে আর কোনও মতেই রিভিউ পিটিশন দায়ের করা উচিত নয়। তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে মুসলিম সমাজের ভাবমূর্তি। এতে লাভের লাভ হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+