LIVE অযোধ্যা মামলার রায় : ভারতের গণতন্ত্র কতটা মজবুত দেখল বিশ্ব, বললেন মোদী

অযোধ্যায় রাম মন্দির-বাবরি মসজিদ মামলার রায় ঘোষিত হতে চলেছে শনিবার ৯ নভেম্বর সকাল সাড়ে দশটার সময়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানানো হয়েছে। এই মামলার রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে। ভারতবর্ষের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ মামলাগুলির মধ্যে শীর্ষস্থানে থাকবে এই মামলা। এই মামলার রায় নানাভাবে দেশকে আগামিদিনে প্রভাবিত করতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। তবে মামলার রায় যাই হোক সমাজের প্রত্যেকটি মানুষকেই শান্ত ও ঐক্যবদ্ধ থাকতে পরামর্শ দিয়েছে সরকার। ঐতিহাসিক এই মামলার সমস্ত আপডেট দেখুন একনজরে।

LIVE অযোধ্যা রাম মন্দির-বাবরি মসজিদ মামলার রায় : অযোধ্যার জমি রামলালার, সুন্নি বোর্ডকে বিকল্প

Nov 09, 2019, 7:53 pm IST

অযোধ্যা মামলার রায় প্রকাশের পর পবিত্র সরযূ নদীর ধারে সন্ধ্যারতি দেখতে পুণ্যার্থীদের ভিড়।
Nov 09, 2019, 6:57 pm IST

অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বসিত বরিষ্ঠ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি। দুই দশকেরও বেশি সময় আগে অযোধ্যায় রাম মন্দির নিয়ে শুরু হওয়া আন্দোলনে তিনি অংশ হতে পারায়, ভগবানকে ধন্যবাদ জানিয়েছেন আদবানি।
Nov 09, 2019, 6:17 pm IST

'নতুন ভারতে ভয় ও নেতিবাচক মানসিকতার কোনও স্থান নেই', বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Nov 09, 2019, 6:15 pm IST

সব পক্ষের বক্তব্য শোনার পরেই অযোধ্যা নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, বললেন প্রধানমন্ত্রী।
Nov 09, 2019, 6:13 pm IST

দেশকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Nov 09, 2019, 6:12 pm IST

অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায় নতুন দিনের সূচনা করল বলে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
Nov 09, 2019, 6:11 pm IST

'আজকের দিন ভারতকে এগিয়ে যাওয়ার শিক্ষা দিল', বললেন প্রধানমন্ত্রী।
Nov 09, 2019, 6:09 pm IST

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সুপ্রিম কোর্টের রায়কে সবাই স্বাগত জানিয়েছেন বলে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
Nov 09, 2019, 6:08 pm IST

'আজ নতুন ইতিহাস রচনা করল ১২৫ কোটির ভারত', বললেন নরেন্দ্র মোদী।
Nov 09, 2019, 6:07 pm IST

বৈচিত্রের মধ্যে ঐক্য ভারতের বৈশিষ্ট, বললেন নরেন্দ্র মোদী।
Nov 09, 2019, 6:06 pm IST

ভারতের গণতন্ত্র কতটা মজবুত দেখল বিশ্ব, অযোধ্যা রয় নিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Nov 09, 2019, 4:57 pm IST

অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে সর্বান্তকরণে স্বাগত জানিয়েছে উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তাঁরা রিভিউ পিটিশন করবেন না বলেই জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান জফর ফারুকি।
Nov 09, 2019, 4:55 pm IST

অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন দিল্লির জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আদমেদ বুখারি। দেশ উন্নতির পথে এগোবে বলে বিশ্বাস করেন তিনি।
Nov 09, 2019, 4:20 pm IST

'এই দিন ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে', বললেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। বলেছেন, অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায় দেশের প্রতিটা মানুষ মেনে নিয়েছেন। তিনি ২৪ নভেম্বর অযোধ্যা যাবেন বলে জানিয়েছেন উদ্ধব ঠাকরে।
Nov 09, 2019, 3:39 pm IST

অযোধ্যা মামলার রায়ে উচ্ছ্বসিত বিশ্ব হিন্দু পরিষদ। তাদের কথায়, সুপ্রিম কোর্টের রায় 'মহান' রামন্দির নির্মাণের নির্ণায়ক পদক্ষেপ।
Nov 09, 2019, 2:38 pm IST

অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে খুশি এমএনসি নেতা রাজ ঠাকরে। রাম মন্দিরের পর দেশে রাম রাজ্যের দাবি তুলেছেন তিনি।
Nov 09, 2019, 2:14 pm IST

'কারও হার-জিত নয়। সুপ্রিম কোর্টের রায় প্রত্যেকের মেনে নেওয়া উচিত', বললেন আজমের শরিফ দরগার দেওয়ান সৈয়দ জাইনুল আবেদিন।
Nov 09, 2019, 2:11 pm IST

অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে অখুশি আসাদউদ্দিন ওয়াইসি। বললেন, ৫ একর জমির অনুদান তাঁদের প্রয়োজন নেই।
Nov 09, 2019, 2:09 pm IST

বিজেপি নেত্রী উমা ভারতীর কথায়, অযোধ্যা মামলার রায় দুই পক্ষের কথা ভেবে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই জয় বিজেপি-র বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আদবানির বলেই মনে করেন উমা।
Nov 09, 2019, 2:05 pm IST

মহাত্মা গান্ধীর দেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
Nov 09, 2019, 1:32 pm IST

অযোধ্যা মামলা রায়কে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন বাবা রামদেব। মসজিদ নির্মাণের জন্য সুপ্রিম কোর্ট নির্ধারিত বিকল্প জমির রায়কেও স্বাগত জানিয়েছেন তিনি। রামদেবের আশা, মসজিদ নির্মাণের কাজে এগিয়ে আসবেন হিন্দুরাও।
Nov 09, 2019, 1:15 pm IST

'অযোধ্যা মামলার রায় ঐতিহাসিক', বললেন মধ্যস্থতাকারী শ্রী শ্রী রবিশঙ্কর।
Nov 09, 2019, 1:11 pm IST

অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস। সঙঘ প্রধান মোহন ভগবত বললেন, দীর্ঘ দুই দশক পর এই ইস্যুতে সঠিক রায় দিয়েছে আদালত। একে জেতা-হারা হিসেবে না দেখার আবেদন জানিয়েছেন আরএসএস প্রধান।
Nov 09, 2019, 1:08 pm IST

অযোধ্যা রায়ের প্রেক্ষিতে দেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
Nov 09, 2019, 1:06 pm IST

দেশের সব মুখ্যমন্ত্রীকে রাজ্যগুলিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সজাগ থাকার বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
Nov 09, 2019, 12:17 pm IST

সুপ্রিম কোর্টের রায় মেনে রামমন্দির নির্মাণের পক্ষে কংগ্রেস।
Nov 09, 2019, 12:14 pm IST

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড রাজি থাকলে অযোধ্যা মামলার রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করবেন বলে জানালেন সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জফরয়াব জিলানি।
Nov 09, 2019, 12:11 pm IST

সুপ্রিম কোর্ট অবশেষে অযোধ্যা মামলার রায় দেওয়ায় খুশি অন্যতম মামলাকারী ইকবাল আনসারি।
Nov 09, 2019, 12:08 pm IST

অযোধ্যা রায়ের পর দেশে শান্তি স্থাপনের আবেদন জানাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।
Nov 09, 2019, 11:59 am IST

সুপ্রিম কোর্টকে সম্মান জানিয়েও অযোধ্যার রায়ে তারা খুশি নয় বলে জানাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+