সহস্র প্রদীপ জ্বলে উঠল সরযূ নদীর তীরে , অকাল দীপাবলিতে মাতল অযোধ্যা
১৪ বছরের বনবাস কাটিয়ে যেদিন অযোধ্যায় ফিরেছিলেন রাম-সীতা আর লক্ষ্মণ, সেদিন আলোয় সেজে উঠেছিল গোটা রাজ্য। সেই দিনটিতেই গোটাদেশ দীপাবলি উদযাপন করে। কিন্তু আজ আবার অকাল দীপাবলিতে মেতেছে অযোধ্যা। রামমন্দিরে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে ৫০০ বছর পর। সেও এক দীপাবলিরই সামিল।
সন্ধে নামতেই সরযূ নদীর তীরে জ্বলে উঠেিছল শত সহস্র প্রদীপ। হাজার হাজার প্রদীপে জ্বলে উঠেছিল সরযূ নদীর তীর। আলোয় ঝলমল করছে গোটা অযোধ্যা নগরী । যেন আজ ফের বনবাস থেকে ঘরে ফিরেছেন তিনি। অসংখ্য পুন্যার্থী প্রদীপ দিয়ে সাজিয়ে তুলেছিলেন সরযূ নদীর ঘাট। এই নদীর ঘাটেই বেড়ে ওঠা রামলালার। আজ তিনি অযোধ্যার রাজা রাম নন। কৌশল্য নন্দন রামলালা। ৫ বছরের বালক তিনি।

সেই রামলালার মূর্তিই দুপুরে প্রাণপ্রতিষ্ঠা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করেন। সেই অনুষ্ঠান করার জন্য ১১ দিন ধরে কঠিন ব্রত করেছেন প্রধানমন্ত্রী। তিনি অন্ন গ্রহণ করেননি ১১দিন। ঘুমিয়েছেন মাটিতে। প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের পর চরণামৃত পান করে উপোস ভাঙেন প্রধানমন্ত্রী মোদী। সেখান থেকে তিনি রামলালার কাছে ক্ষমা চেেয় চেন এই মন্দিরের প্রতিষ্ঠা করতে এতোদিন সময় লেগে গেল বলে।
রামলালার প্রাণ প্রতিষ্ঠা করার পর রামমন্দিরের নির্মাণকারী শ্রমিকদের সঙ্গে দেখা করে পুস্পবৃষ্টি করেন তিনি। কারণ তাঁদের অক্লান্ত পরিশ্রমের কারণেই রামলালার মূর্তির আজ সময়ের মধ্যে প্রতিষ্ঠা করা গিয়েছে । সেখান থেকে কুবের টিলা এবং হনুমান ঘরিতে প্রণাম করে দিল্লি ফিরে যান প্রধানমন্ত্রী মোদী।
আগামীকাল থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে অযোধ্যার রাম মন্দিরের দরজা। ভক্তরা যাতে সুশৃঙ্খল ভাবে মন্দির দর্শন করতে পারেন তার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে। অলাইন এবং অফলাইনে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। ২৪ ঘণ্টা আগে পরিচয়পত্র দিয়ে সেই পাস সংগ্রহ করতে হবে দর্শনার্থীদের। অযোধ্যা তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছে।
ভোর সাড়ে ৬টায় খুলে যাবে মন্দিরের দরজা। দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। তারপরে আবার দুপুর ২টো থেকে সাড়ে ৬টা পর্যন্ত মন্দিরের দরজা খোলা থাকবে। তিনবার আরতি হবে মন্দিরে। ভোর সাড়ে ৬টায়। দুপুর ১২টায় এবং সন্ধে সাড়ে ৬টায়। অযোধ্যাকে সাজিয়ে তুলতে কোনও রকম কসুর করেননি যোগী আদিত্যনাথ। তিনি বার্তা দিয়েছেন অযোধ্যার আইনশৃঙ্খলা আর কোনও দিন অশান্ত হবে না। হবে না কোনও অসান্তি। এবার অযোধ্যায় সত্যিই রাম রাজ্যের প্রতিষ্ঠা হবে।












Click it and Unblock the Notifications