অযোধ্যার মন্দিরে 'রাম লালা'কে ভোগে কী অর্পণ করা হবে! শুরু হল আয়োজনের প্রস্তুতি
অযোধ্যার রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর থেকেই সেখানে সাজো সাজো রব। মন্দির নির্মাণ ঘিরে ইতিমধ্যেই ব্যস্ততা তুঙ্গে বিভিন্ন মহলে। মনে করা হচ্ছে ,এই মন্দির দর্শনে লাখ-লাখ ভক্তের সমাগম হতে চলেছে আগামী দিনে। ইতিমধ্যেই অযোধ্যার রাম লালা বিরাজমানের জন্য কী ভোগ হবে, তার খানিকটা আভাস দিয়ে দিল বিহারের হনুমান টেম্পল ট্রাস্ট।

ভোগের বন্দোবস্ত
জানা গিয়েছে, ট্রাস্টের তরফে অযোধ্যায় রাম লালার উদ্দেশে পাঠানো হবে বিহারের বিখ্যাত গোবিন্দভোগ চাল। অযোধ্যার মন্দিরে প্রতিদিন যে ভোগ রান্না হয়, তা তৈরি হবে এই চালে। গোবিন্দভোগ চালের তৈরি ভোগ যাবে স্বয়ং রাম লালার জন্য। যার অংশ পাবেন মন্দিরে আগত ভক্তরাও। এমনই জানিয়েছে, বিহারের হনুমান টেম্পল ট্রাস্ট।

ভোগের জন্য চাল যাবে ট্রাক বোঝাই করে
ট্রাস্টের তরফে জানানো হয়েছে,ইতিমধ্যেই চাল আনতে মোকারি গ্রামে পাঠানো হয়েছে বহু ট্রাক। সেখান থেকে ট্রাক বোঝাই চাল যাবে অযোধ্যার দিকে। প্রসঙ্গত, এই মোকারি গ্রামেই উৎকৃষ্ট মানের বিভিন্ন ধরনের চাল পাওয়া যায়।

আগামী ১ ডিসেম্বর শুরু হবে 'লঙ্গার'
প্রসঙ্গত, আগামী ১ ডিসেম্বর রয়েছে বিবাহ-পঞ্চমীর তিথি। মনে করা হয় , সেদিন শ্রীরামের সঙ্গে সীতার বিবাহ হয়েছিল বলে কথিত রয়েছে। অযোধ্যায় সেদিন থেকেই বিহারের এই ট্রাস্টের তরফে দুঃস্থদের অন্ন দানের ব্যবস্থা করা হয়েছে। সেদিন হাজার ভক্তের জন্য বিনামূল্যে ডাল,ভাত, সবজি বিতরণ করা হবে।

কত টাকার অনুদান পাঠাচ্ছে ট্রাস্ট
বিহারের হনুমান টেম্পল ট্রাস্টের তরফে অযোধ্যার মন্দির নির্মাণের জন্য ১০ কোটি টাকা অনুদান দেওয়া হবে বলে ঘোষিত হয়েছে। আগামী ৫ বছরে দেওয়া হবে ২ কোটি টাকা।












Click it and Unblock the Notifications