Ayodhya Ram Mandir: 'চিনতেই পারছি না আমার তৈরি', রামলালাকে দেখে অবাক শিল্পী নিজেই
সৃষ্টি কর্তা নিজেই অবাক। রামলালাকে দেখে চিনতেই পারছেন না তিনি। ৬ মাসের নিরলস পরিশ্রমে নিজের সব শিল্পচেতনা দিয়ে যে মূর্তি তিনি গড়েছেন। বিগ্রহে রূপ নিতেই যেন বদলে গিয়েছে তাঁর রূপ। রামমন্দিরে বিরাজমান রামলালাকে প্রথম দর্শন করে অবাক হয়ে গিয়েছেন শিল্পী অরুণ যোগী রাজ।
তিনি তৈরি করেছিলেন তখন রামলালা ছিলেন নিরালঙ্কারা। অর্থাৎ কোনও আভূষণে সজ্জিত ছিলেন না। কিন্তু এখন তিনি অলঙ্কার আর দামি ভূষণে সজ্জিত। তাই নিজের সৃষ্টিকে দেখে অচেনা মনে হয়েছে শিল্পীর। অরুণ যোগীরাজ রামলালাকে প্রথম দর্শন করেই বলেছেন একেবারেই বদলে গিয়েছে রামলালার মূর্তি। চেনাই যাচ্ছে না।

শিল্পী অরুণ যোগীরাজ বলেছেন, 'যখন মূর্তিটি তৈরি করেছিলাম তখন অনেকটা সময় নিয়েছিল। সেটা যখন মন্দিরের ভিতরে স্থাপতি হয়েছে তখন তার রূপ বদলে গিয়েছে। দেখে মনে হচ্ছে না আমি তৈরি করেছি। ইশ্বর আলাদা রূপ নিয়ে নিয়েছেন।' কালো কষ্টি পাথরের তৈরি করা হয়েছে মূর্তিটি। ৬ মাস সময় লেগেছে মূর্তিটি তৈরি করতে।
রামলালার মূর্তির উচ্চতা ৫১ ইঞ্জি ওজন ২০০ কেজি। ৩০০ কোিট বছরের পুরনো কৃষ্ণশিলা বা কষ্টি পাথর দিেয় এটি তৈরি করা হয়েছে। কর্নাটকের মাইসুরু জেলায় পাওয়া যায় সেই পাথর। এই শিলা মূর্তিকারদের সবচেয়ে পছন্দের। কারণ এই পাথরের মধ্যে সুন্দর কারুকাজ করা যায়। সেটা ভেঙে যায় না। মূর্তি তৈরির সময় মূর্তিকার অরুণ যোগীরাজ বলেছিলেন তিনি কেবল শ্রীরামের নির্দেশ মেনে কাজ করেছেন।
৫ বছরের বালকের সারল্য রয়েছে এমন মুখ তৈরি করতে বলা হয়েছিল রামলালার মূর্তিতে শিল্পী সেটাই করে দেখিয়েছেন। মূর্তিটি তৈরির আগে নাকি তাঁর বন্ধুরা বলেছিল ৫ বছরের বালকের সারল্য মুখে রাখতে হলে সবার আগে চোখটি সেইরকম হতে হবে। কারণ শিশুদের চোখেই থাকে সব সারল্য। সেকারণে শিশুদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলেন শিল্পী। মূর্তির মুখায়ব তৈরির আগে শিশুদের চোখ তাদের মুখের ভাব খুঁটিয়ে লক্ষ্য করতেন তিনি।
প্রাণপ্রতিষ্ঠার পর সেই কৃষ্ণশিলার রামলালা মূর্তি সেজে উঠেছে বহুমূল্য আভূষণে। মাথায় ১০১ কোটির সোনার মুকুল বসেছে। যাতে রয়েছে অসংখ্য হিরে, মণি মাণিক্য। কপালে বসেছে হিরের তিলক। পরণে রয়েছে ডিজাইনার পোশাক। হলায় বহুমূল্য সোনার হার। হাতে সোনার তির ধনুক। তার সঙ্গে ফুলের সাজ তো রয়েইছে। তখন তিনি ছিলে শুধু শিল্পীর সৃষ্টি। এখন তিনি লক্ষ কোটি ভক্তের ভগবান।












Click it and Unblock the Notifications