Ayodhya: বদলে গেল রামমন্দিরের পুরোহিতদের পোশাক, একাধিক নিয়মে বদল, জেনে নিন বিস্তারিত

অযোধ্যার রামমন্দিরের দরজা খুলেছে ৬ মাস হল। তার মধ্যেই মন্দিরের একাধিক নিয়মে বদল আনা হল। জানা গিয়েছে জুলাই মাস থেকেই অযোধ্যার রাম মন্দিরে একাধিক নিয়মে বদল আনা হয়েছে। বিশেষ করে মন্দিরের পুরোহিকতদের পোশাকের রং সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

গরুয়া বসন নয় এবারে মন্দিরে পুরোহিতদের রামলালার সেবা করতে হলে পরতে হবে হলুদ রঙের পোশাক। মাথায় হলুদ রঙের পাগরি পরনে থাকবে হলুদ রঙের ধুতি পাঞ্জাবি। সেই পোশাক পরেই রামলালার সেবা করতে পারবেন পুরোহিতরা। শুধু তাই নয় মন্দিরের গর্ভগৃহে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না পুরোহিতরা।

Ayodhya

এতোদিন অযোধ্যার রাম মন্দিরে কেবল মাত্র পুরোহিতরাই স্মার্ট ফোন নিয়ে প্রবেশ করতে পারতেন। কিন্তু এবার তাঁরাও সেটা করতে পারবেন না। সেই সঙ্গে ৫ ঘণ্টার শিফটে কাজ করবেন সেখানকার কর্মীরা। এমনই জানানো হয়েছে নয়া নির্দেশিকায়। নিরাপত্তার কথা মাথায় রেখেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে রামমন্দির কমিটি।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে রাম মন্দিরের ছাদ লিক করে জল পরার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই স্মার্ট ফোনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কয়েক দিন আগেই অযোধ্যায় বর্ষার প্রবল বর্ষণে রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে জল পড়তে দেখা গিয়েছে। পরে রামমন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয় যে ছাদে জল বের সকরার তেমন সুবন্দেবস্ত নেই সেকারণেই এই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত সেটি সামাল দেওয়া হচ্ছে। রাম মন্দির তৈরি হওয়ার পর এটি প্রথম বর্ষণ সেকারণেই কী কী সমস্যা হতে পারে আগে থেকে আঁচ করা যায়নি।

এদিকে তার পরেই রাম মন্দিরের ট্রাস্টের সদস্য দাবি করেছিলেন গর্ভগৃহে তেমন কোনও জল পডার ঘটনা ঘটেইনি। যেটা ঘটেছিল সেটা বাইরের কোনও একটা জায়গায়। তবে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়ে হিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+