৩০ কারিগরের নিখুঁত পরিশ্রমে তৈরি, ২৪০০ কেজির ঘণ্টা বসছে রামলালার মন্দিরে
Ayodhya Ram Temple: ধাপে ধাপে চূড়ান্ত পর্বের দিকে এগোচ্ছে অযোধ্যা। সেজে উঠছে রামলালার মন্দির। গতকাল গর্ভগৃহে বসেছে সোনার দরজা। এবার ২৫০০ কেজির বিশালাকৃতির একটি ঘণ্টা উপহার পেয়েছে মন্দির কর্তৃপক্ষ। উত্তরপ্রদেশের এটার বাসিন্দারা তৈরি করেছেন সেই বিশালাকৃতির ঘণ্টা।
উত্তর প্রদেশের এটার ৩০ জন কারিগরের নিরলস প্রচেষ্টায় তৈরি হয়েছে এই বিশালাকৃতির ঘণ্টাটি। ২ কিলোমিটার এলাকা জুড়ে থাকবে ঘণ্টাটি। যার উচ্চতা ৬ ফুট এবং ব্যাস ৫ ফুট। অষ্টধাতু দিতে তৈরি করা হয়েছে কাজেই ওজন সেরকমই। অষ্টধাতু অর্থাৎ সোনা, রুপো, তামা, জিঙ্ক, পারদ, লোহা, টিন, সীসা মিশিয়ে সেই ধাতু তৈরি করা হয়।
ওজনে এবং দামে সেই ধাতুর দাম অনেক।

কাজেই এটি তৈরি করতে খরচ হয়েছে ২৫ লক্ষ টাকা। এটা থেকে এই বিশাল অষ্টধাতুর ঘণ্টাটি অযোধ্যায় নিয়ে আসা হয়েছে ট্রেনে। ধাতুর একটি খণ্ডের উপরেই নানা কারুকার্য করে তৈরি করা হয়েছে ঘণ্টািট। জুড়ে তৈরি করা হয়নি। একটি কাঠের ছাঁচ তৈরি করে সেই অষ্টধাতু গলিতে তাতে ঢালা হয়েছিল। ধাতু ব্যবসায়ী আদিত্য মিত্তলের দাদা বিকাশ মিত্তল এই ঘণ্টাটি অযোধ্যার মন্দিরে দান করতে চেয়েছিলেন। কিন্তু ২০২২ সালে তিনি মারা যান। দাদার সেই ইচ্ছে পূরণ করেেছন তাঁর দুই ভাই। তাঁরাই এই ঘণ্টাটি িনজেদের খরচে তৈরি করে মন্দিরে দান করেছে।
২০১৯ সালে অযোধ্যার ঐতিহাসিক রায়ের পরেই নির্মোহি আখড়া এটার এই ধাতু ব্যবসায়ীদের ঘণ্টা তৈরির একাধিক অর্ডার দিয়েছিল। মন্দিরের অন্যান্য ঘণ্টা তৈরির পাশাপাশি এই বিশালাকৃতির ঘণ্টা তৈরি করে তাঁরা দান করেছেন রাম মন্দিরে। তবে কোথায় ঘণ্টাটি বসানো হবে তা এখনও নিশ্চিত করা হয়নি। ইতিমধ্যেই অযোধ্যায় এসে পৌঁছেছে বিশালাকৃতির ধূপকাঠি। সড়ক পথে সেটি নিয়ে আসা হয়েছে অযোধ্যায়।
গতকাল অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে বসেছে সোনার দরজা। আরও ৪৩টি সোনার পাতে মোড়া দরজা বসবে অযোধ্যার মন্দিরে। ২২ তারিখের উদ্বোধনের লক্ষ্যে ধীরে ধীরে কাজ শেষ করা হচ্ছে। পরতে পরতে রাম মন্দিরের ফিনিশিংয়ের কাজ শেষ হচ্ছে। এখন ফিনিসিং টাচ চলছে অযোধ্যার বিভিন্ন প্রান্তে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রায়ই সেখানে যাচ্ছেন। খতিয়ে দেখছেন শে। মুহূর্তের প্রস্তুতি। িনর্বিঘ্নে অযোধ্যার রাম মন্দিরের উদ্ধোধন সম্পন্ন করা এখন যোগী সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। সেকারণে উত্তর প্রদেশ প্রশাসনের পুরো নজর এখন রয়েছে অযোধ্যার উপরে।












Click it and Unblock the Notifications