Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ayodhya Ram Temple: রাম মন্দিরের আরতি দেখতে চান? ঘরে বসেই বুকিং করুন পাস, জেনে নিন পদ্ধতি

আগামী ২২ জানুয়ারি বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। মন্দির উদ্বোধনের পরই ভক্তদের ঢল নামবে অযোধ্যা শহরে। অতিরিক্ত ভিড় হতে পারে আরতির সময়। কিন্তু আগাম পাস বুকিং না করলে রাম মন্দিরের আরতি দেখার সুযোগ মিলবে না। অতিরিক্ত ভিড় এড়াতেই ভক্তদের অরতি দর্শনের জন্য বিশেষ ব্যবস্থা করেছে রাম মন্দির কর্তৃপক্ষ। ঘরেল বসেই কীভাবে পাস বুকিং করবেন? তুলে ধরা হল এই প্রতিবেদনের।

আগামী ২২ জানুয়ারি রামলালার অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলে দেওয়া হবে অযোধ্যার রাম মন্দিরের দরজা। রামলালার জন্য দিনে তিনবার আরতি করা হবে বলে।সকাল সাড়ে ছ'টা, দুপুর ১২টা এবং সন্ধে সাড়ে সাতটায় হবে আরতি। শুধুমাত্র পাস বুকিং করবেন তাঁরাই আরতিতে অংশ নিতে পারবেন। অরতির সময় কেবলমাত্র ৩০ জন করে উপস্থিত থাকতে পারবেন। পরবর্তীকালে এই সংখ্যা বৃদ্ধি করা হবে।

Ayodhya Ram Temple

কিন্তু কীভাবে বুকিং করবেন এই পাস? প্রথমে আপনাকে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইট( srjbtkshetra.org )-এ যেতে হবে। সেখানে মোবাইল ‌নম্বর দিয়ে ওটিপির মাধ্যমে লগ ইন করতে হবে। সেই পেজে আরতি বিভাগে ক্লিক করে আপনাকে দিন ও আরতির সময় চূড়ান্ত করতে হবে।এরপর আপানর নাম, ঠিকানা, ছবি, মোবাইল নম্বরের মতো বিবরন দিতে হবে।

মন্দির দর্শনের দিন জাতীয় স্বচিত্র পরিচয় পত্র( আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড) দেখিয়ে, কাউন্টার থেকে পাশ সংগ্রহ করতে হবে। রাম মন্দির ঘিরে উন্মাদনা বাড়ছে কিন্তু দিনে ৯০ জন ভাগ্যবান ভক্তই আরতির সাক্ষী থাকতে পারবেন আপাতত। তবে ১০ বছরের নীচে শিশুদের জন্য কোনও আলাদা পাস লাগবে না।

প্রবীণ বা অসুস্থ নাগরিকদের জন্য অল্প খরচেই পাওয়া যাবে হুইলচেয়ার পরিষেবা। যে পরিচয়পত্র পাশ বুকিংয়ের সময় ব্যবহার করবেন, সেই পরিচয়পত্রই পাশ সংগ্রহের সময় দেখাতে হবে। আপনার আরতি দর্শনের ২৪ ঘণ্টা আগে এসএমএস এবং ই-মেইলে মন্দির কর্তৃপক্ষ আরতির কথা মনে করিয়ে দেবে।

২০২৪-এর ২২ জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, এখন তার প্রস্তুতি চলছে যুদ্ধকালীন তৎপরতায়। অযোধ্য জুড়ে এখন থেকেই যেন উৎসবের প্রস্তুতি। রাম মন্দিরকে কেন্দ্র করে ঢেলে সেজে উঠছে উত্তর প্রদেশের এই শহর। ২২ জানুয়ারি মৃগশিরা নক্ষত্রে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা। কিন্তু তার আগে থেকেই পূজা ও উৎসব শুরু হয়ে যাবে অযোধ্যা জুড়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+