Ayodhya Ram Temple:ভোটাভুটিতে চূড়ান্ত হল রামলালার মূর্তি, কোথা থেকে এল বিগ্রহের শিলা?জেনে নিন পুরো প্রক্রিয়া
সেজে উঠছে অযোধ্যা। সরযূ নদীর তীরে যেন চলছে মহাযজ্ঞ। রামমন্দির নির্মাণের কাজও শেষ লগ্নে।কিন্তু পবিত্র এই মন্দিরে স্থাপিত হবে রামের কোন মূর্তি? সেটা নিয়েই এখন সবথেকে বেশি চর্চা। শুক্রবার এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছিল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। সূত্রে খবর, এইএ বৈঠকেই সদস্যদের মধ্যে একটি ভোটের মাধ্যমে তিনটি মূর্তির মধ্যে থেকে সেরাটিকে বেছে নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই তিন জন আলাদা শিল্পীকে দিয়ে তৈরি করানো হয়েছে রামলালার তিনটি মূর্তি। তবে কোন মূর্তিটি শেষ পর্যন্ত গর্ভগৃহে প্রতিষ্ঠিত হবে, তা নির্ধারিত হয়েছে শুক্রবার।

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট মহীশূরের স্থপতিকার অরুণ যোগীরাজের তৈৱি করা 'শ্যাম শিলা'-তে খোদাই করা ভগবান রামচন্দ্রের শৈশবকালের মূর্তি চূড়ান্ত করেছে। রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ১১ জন সদস্যেরা তিনটি মূর্তি পরীক্ষা করেছিলেন। শেষ পর্যন্ত তাদের মতামত ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের কাছে হস্তান্তর করেছেন।
তিনটি মূর্তির মধ্যে একটি রাম মন্দিরের গর্ভগৃহে সিংহাসনে বসবে। বাকি দুটি স্থাপন করা হবে মন্দিরের প্রথম ও দ্বিতীয় মন্দিরে। এই কৃষ্ণ শিলাটি চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে কর্ণাটকের কারাকালা থেকে নির্বাচন করা হয়েছিল। উত্তর কন্নড় জেলার কারাকালা তালুকের নেল্লিকেরে শহরের কাছে একটি ছোট গ্রাম, ইদু থেকে এই শিলাটি নির্বাচিত করা হয়। এই শিলাটির ওজন ১০ টন এবং এটি ৬ ফুট চওড়া এবং ৪ ফুট পুরু।
রাম জন্মভূমি ট্রাস্টের অনুরোধে, বিখ্যাত স্থপতিকার কুশদীপ বনসাল প্রথমে এই শিলাটি পরিদর্শন করেছিলেন। তার অনুমোদন পাওয়ার পর, ন্যাশনাল রক ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের একটি দল এই শিলাটি্র রাসায়নিক গঠন পরীক্ষা করে।
শিলা বিশেষজ্ঞরা এই শিলাটিকে যে কোনও আবহাওয়া এবং পরিবেশের জন্য উপযুক্ত বলে মনে করেছেন। এই পাথরটি কারিগরদেরও প্রথম পছন্দ, কারণ এর রাসায়নিক গঠন বেশ নির্দিষ্ট। এই শিলা খুব শক্ত বা খুব নরম নয় যা সাধারণত প্রতিমার খোদাইকে প্রভাবিত করে। শেষ পর্যন্ত এই শিলাটি চূড়ান্ত হয়।সেই শিলা থেকেই মূর্তি তৈরি করেন স্থপতিকার।
Ayodhya Ram Temple: আগামী ১০ বছরে বদলে যাবে অযোধ্যা, কীভাবে সেজে উঠবে যোগী রাজ্যের এই শহর?
জানুয়ারির ২২ তারিখে রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত হবে রামলালার মূর্তি। তবে বিগ্রহ-দর্শন শুরু হবে ২৩ তারিখ থেকে। যদিও মন্দির উদ্বোধন অনুষ্ঠান পর্ব শুরু হয়ে যাবে ১৬ জানুয়ারি থেকে। এদিন থেকে শুরু হবে অক্ষত সংগ্রহ।












Click it and Unblock the Notifications