অযোধ্যায় রাম মন্দির ভারতে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলবে, বার্তা আদবানীর
অযোধ্যায় রাম মন্দির ভারতে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলবে, বার্তা আদবানীর
অবশেষে তাঁর স্বপ্ন পূরণ হতে চলেছে। সেই ঐতিহাসিক সন্ধিক্ষণের পথে এগিয়ে চলেছে সময়। আর কয়েক মুহূর্তের অপেক্ষা। তারপরেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সূচনা হবে। এক যুগের লড়াইয়ের অবসান হবে। সেই আন্দোলনের অন্যতম পথিকৃত বর্ষিয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী তার আগে জানিয়েছেন অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ভারতকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলবে।

রাম মন্দির নির্মাণ দেশকে সমৃদ্ধ করবে
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের আন্দোলনে সবচেয়ে বেশি যিনি উদ্যোগী হয়েছিলেন তিনি সেই লালকৃষ্ণ আদবানী। যদিও আগামিকালের মহেন্দ্রক্ষণ তিনি নিজে চাক্ষুস করবেন বলে মনে হয় না। করোনা আবহে অতিথি নিয়ন্ত্রণ করা হয়েছে। কিন্তু তাঁর স্বপ্ন যে বাস্তবায়িত হতে চলেছে তার আনন্দেই বার্তা দিয়েছেন প্রবীণ এই বিজেপি নেতা। তিনি বলেছেন অযোধ্যায় রাম মন্দির নির্মাণ দেশকে শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলবে।

আদবানি বিজেপির পয়েন্ট বাড়িয়েছে
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবিতে ১৯৯০ সালে গুজরাতের সোমনাথ থেকে রথযাত্রা শুরু করেছিলেন তিনি। সেই জোয়ারে উথাল পাথাল হয়েছিল দেশ। তার হাত ধরেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের আন্দোলনের জোয়ার এনেছিল বিজেপি।

বাবরি মসজিদ ধ্বংসে আদবানীর নামে মামলা
১৯৯২ সালে কর সেবকদের বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানীর উস্কানি ছিল বলে অভিযোগ ওঠে। এখনও সেই মামলায় নাম রয়েছে তাঁর। এখনও সেই মামলার শুনানিতে হাজিরা দিতে হয় তাঁকে। আদবানী ছাড়াও নাম রয়েছে মুরলী মনোহর যোশী, উমা ভারতীদের।

অযোধ্যায় ভূমি পুজো
আগামিকাল অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার তোরজোর শুরু হয়ে গিয়েছে। ভিভিআইপি সমাগমে হবে ভূমিপুজো। রুপোর ইট দিয়ে ভিত্তি প্রস্তর তৈরি করবেন প্রধানমন্ত্রী। গোটা দেশে উৎসব উদযাপনের কর্মসূচি নিয়েছে বিজেপি।












Click it and Unblock the Notifications