Ayodhya: ১০০০ বছরেও মেরামতের প্রয়োজন নেই, তীব্র ভূমিকম্পেও অটল থাকবে রাম মন্দির
অযোধ্যার রাম মন্দিরের কাজ শেষ করতে তৎপরতা এখন তুঙ্গে। ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেকারণে যুদ্ধ কালীন তৎপরতায় চলছে শেষ করার কাজ। ৩৬০টি পিলারের উপরে তৈরি হচ্ছে মন্দিরটি।
এতোটাই শক্তিশালী করে মন্দিরটি তৈরি করা হচ্ছে যে এটি আগামী ১০০০ বছরে সারাইের প্রয়োজন হবে না। পুরো মন্দিরটির নকশা করেছেন চন্দ্রকান্ত ভাই সোমপুরা। রাজস্থােনর মির্জাপুর এবং পাহাড়পুর থেকে নিয়ে আসা হয়েছে গোলাপি মার্বেল এছাড়াও ১৭,০০০ গ্র্যানাইট পাথর যেগুলির একএকটির ওজন ২ টন করে সেই পাথর ব্যবহার করা হয়েছে মন্দির নির্মাণে।

এতোটাই শক্তিশালী এই মন্দির যে তীব্র ভূমিকম্পেও তার কোনও প্রভাব পড়বে না। এমনকী ৬.৫ মাত্রার ভূম্কম্পেও কোনও চিড় ধরবে না মন্দিরে। এই মন্দিরের ভিত্তি ১২ মিটার পর্যন্ত গভীর করে তৈরি করা হয়েছে। ভিত তৈরির পর যে মাটি দিয়ে সেটি ভরাট করা হয়েছে। সেটি আগামী ২৮ দিনের মধ্যে পাথরে পরিণত হবে।
অযোধ্যার রাম মন্দির তৈরি করতে ২১ লক্ষ কিউবিক ফুট গ্র্যানাইট, স্যান্ডস্টোন এবং মার্বেলের ব্যবহার করা হয়েছে। ১৯৯২ সালের শিলা দান কর্মসূচিতে যে ইটগুলি দান করা হয়েছিল সেগুলোই ব্যবহার করা হয়েছে এই মন্দিরের নির্মাণেই। ইতিমধ্যেই মন্দিরের গর্ভগৃহের ছবি প্রকাশ্যে আনা হয়েছে। ১৫ তারিখের মধ্যে সব কাজ শেষ করতে হবে।












Click it and Unblock the Notifications