টার্গেট লোকসভা ভোট, অযোধ্যার রামমন্দির নির্মাণের প্রক্রিয়া শেষ পর্যায়ে, খরচ কত জেনে নিন
টার্গেট লোকসভা ভোট, অযোধ্যার রামমন্দির নির্মাণের প্রক্রিয়া শেষ পর্যায়ে, খরচ কত জেনে নিন
অযোধ্যার রামমন্দির তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। শুরু হয়ে গিয়েছে ৩ তলা নির্মাণের কাজ। মন্দির নির্মাণ কারী ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে এটি তৈরি করতে ১৮০০কোটি টাকা খরচ হচ্ছে। মূল মন্দির আর তিনটি মণ্ডপ তৈরি করার কাজ প্রায় শেষের পথে। মনে করা হচ্ছে ২০২৩-র ডিসেম্বরেই ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দরজা।

রাম মন্দির তৈরির কাজ কতদূর
যুদ্ধকালীন তৎপরতায় হচ্ছ মন্দির তৈরির কাজ। তিন তলার নির্মাণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মন্দির নির্মানের কাজ কতদূর এগিয়েছে তা িনয়ে গতকাল বৈঠকে বসেছিলেন ট্রাস্টের সদস্যরা। তাতে জানােনা হয়েছে কাজ আর বেশি বাকি নেই। মূল মন্দির আর চারটি মঞ্চের কাজ যুদ্ধকালীন তৎপরতায় এগোচ্ছে। মূল মন্দির তৈরির কাজ প্রায় শেষের পথে। ট্রাস্টের সদস্যরা জািনয়েছেন ১৮০০কোটি টাকা খরচ করে মন্দিরটি তৈরি করা হচ্ছে। এদিন বৈঠকে মন্দিরের সাজ সজ্জার বিষয়টিও আলোচনা হয়েছে। কোথায় রামলাল্লার মূর্তি বসানো হবে তা নিয়ে আলোচনা হয়েছে।

লোকসভা ভোটের আগেই খুলবে দরজা
সূত্রের খবর লোকসভা ভোটকে সামনে রেখেই কাজে গতি আনা হয়েছে। ২০২৪-এ লোকসভা ভোট। তাতে অযোধ্যার রাম মন্দির যে বড় ইস্যু হতে চলেছে বিজেপির তাতে কোনও সন্দেহ নেই। সেকারণে আগামী ২০২৩-র ডিসেম্বরেই নাকি ভক্তদের জন্য রাম মন্দিরের দরজা খোলা হবে। আর ভোট মার্চ অথবা এপ্রিল মাসে হবে। কাজই মোদী সরকার একেবারে পরিকল্পনা করেই পুরোটা তৈরি করে ভেলেছেন। ছক একেবারে সাজিয়ে ফেলেছেন অমিত শাহরা।

কবে বসবে মূর্তি
সূত্রের খবর রাম মন্দিরের দরজা ২০২৩-এ খুলে দেওয়া হলেও মূর্তি বসানো হবে ২০২৪-এ। ২০২৪-র মকর শংক্রন্তির শুভ তিথিতে রাম মন্দির বসবে অযোধ্যায়। রাম লাল্লার মূর্তি প্রতিষ্ঠায় আয়োজনে কোনও খামতি রাখতে চাইছে না মন্দির ট্রাস্ট। শিলান্যাস থেকে ভিত্তি প্রস্তরস্থাপন- নির্মান কাজের মতই রাম মন্দির নির্মাণেও এলাহি আয়োজন করা হচ্ছে। তার পরেই রয়েছে লোকসভা ভোট।

তৈরি হচ্ছে চোখ ধাঁধানো মন্দির
রামমন্দির তৈরিরে কোনও খামতি রাখতে নারাজ ট্রাস্ট। ১৭,০০০ গ্র্যানাইটের ব্লক দিয়ে তৈরি হচ্ছে সেটি। চার টাওয়ারের ক্রেনে করে পাথর গুলি নিয়ে যাওয়া হচ্ছে। এক একটির ওজন ৩ টনের মত। গ্র্যানাইট পাথরের ব্লকগুলি দিয়ে কাজ করতে একাধিক মোবাইল ক্রেন ব্যবহার করা হচ্ছে। কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ থেকে পাথর গুলি নিয়ে আসা হয়েছে। ৩৫০০ স্কোয়ার মিটার এলাকা জুড়ে তৈরি হচ্ছে মন্দিরের চাতাল।












Click it and Unblock the Notifications