Ayodhya Ram Mandir: সাবধান! হোয়াটস অ্যাপে রাম মন্দিরের দেখার সুযোগের অফার, রমরমিয়ে চলছে প্রতারণা

অযোধ্যা রাম মন্দির িনয়ে উন্মাদনা তুঙ্গে। ঠিক তখনই প্রতারণার ফাঁদ পেতে ফেলেছেন প্রতারকরা। হোয়াসঅ্যাপে মেসেজ পাঠানো হচ্ছে যে রাম মন্দিরের দর্শন করানো হবে। এই মেেসজে পা দিলেই ব্যাঙ্ক থেকে টাকা লোপাট হয়ে যাচ্ছে।

অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে উপস্থিত থাকা নিয়ে গোটা দেশেই এক প্রকার হুড়োহড়ি চলছে। ভক্তরা সকলেই চাইছেন সেদিন অযোধ্যায় উপস্থিত থেকে সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে। কিন্তু সেদিন কেবল আমন্ত্রতরাই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন বলে জানানো হয়েছে। সেকারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুরোধ করেছেন ২২ জানুয়ারি অযোধ্যায় না এসে নিজের নিজের বাড়িতে ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালান।

Ayodhya Ram Mandir

আবার অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত অনুরোধ করেছে ভক্তদের সেদিন অযোধ্যায় আসার প্রয়োজন নেই। নিজের নিজের বাড়ির কাছেন মন্দিরে গিয়ে পুজো দিন। অযোধ্যায় সেদিন প্রায় ৪০ হাজার আমন্ত্রিত উপস্থিত থাকবেন। তার মধ্যে সিংহভাহই ভিভিআইপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ একাধিক নেতা নেত্রী। এমনকী ৪০০০ সন্ন্যাসী সেদিন উপস্থিত থাকবেন।

কিন্তু তারপরেও অনেক ভক্তই আছেন তাঁরা অযোধ্যায় সেদিন উপস্থিত থাকতে চান আর ভক্তদের এই আবেগকে হাতিয়ার করছেন প্রতারকরা। তাঁরা হোয়াটস অ্যাপে মেসেজ পাঠাচ্ছেন রাম মন্দিরের উদ্বোধনের আমন্ত্রণ পত্র পাইয়ে দেওয়ার জন্য। রাম জন্মভূমি গৃহসম্পর্ক অভিযান নামে একটি মেসেজ ঢুকছে ওয়াটস্যাপে। তার শেেষ থাকছে APK। বলা হচ্ছে রাম জন্মভূমি গৃহসম্পর্ক অভিযান নামে অ্যাপটি ডাউনলোড করতে। তাহলেই নাকি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের ভিউআইপি কার্ড পাওয়া যাবে।

সেই মেসেজের ফাঁদে পড়ে যেই সেই অ্যাপটি আপনার মোবাইল ফোনে ডাউনলোড করলেই ফোনে থাকা সব ব্যক্তিগত তথ্য এবং ডেটা হ্যাক হয়ে যাচ্ছে। এমনকী ব্যাঙ্কের যাবতীয় তথ্যও তারা পেয়ে যাচ্ছে। এতে কোটি কোটি টাকার প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ। সাইবার ক্রাইম পুলিশের কাছে এই নিয়ে একাধিক তথ্য হাতে এসেছে। অভিযোগ দায়েরও করা হয়েছে। এই ধরনের মেসেজ পেয়ে ফোনে কোনও অ্যাপ ডাউনলোড না করার পরামর্শ দিয়েছে পুলিশ।

অযোধ্যাতেও হোটেল বুকিং নিয়ে একাধিক প্রচারণা হতে পারে আশঙ্কা করে যোগী সরকার কড়াকড়ি শুরু করেছে। অযোধ্যা জুড়ে নজরদারি কড়া করা হয়েছে। যাতে কোনও রকম প্রতারণার ফাঁদে পুন্যার্থীরা না পড়েন সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। হোটেলে ভাড়া িনয়েও কড়াকড়ি করা হচ্ছে। হোটেল ভাড়া নাকি মাত্রাতিরিক্ত হয়ে গিয়েছে অযোধ্যায়। তা িনয়ন্ত্রণের জন্য একাধিক পদক্ষেপ করেছে যোগী সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+