এক দিনে ৫ লক্ষ পুণ্যার্থীর সমাগম, ভ্যাটিকান সিটি-মক্কাকে হারিয়ে দিল অযোধ্যা
রাম মন্দিরের উদ্বোধনের পর হইহই কাণ্ড শুরু হয়ে গিয়েছে অযোধ্যায়। ২৩ তারিখ ভোর রাত থেকে হাজার হাজার পুণ্যার্থী ভিড় করেছিলেন রামলালার দর্শনে। ভিড়ের চাপে ঠাসাঠাসি পরিস্থিতি। চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল অযোধ্যায়। পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে হিমসিম খাচ্ছিলে নিরাপত্তা রাক্ষীরা। পদপিষ্ট হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল অযোধ্যায়।
পরিস্থিতি সামাল দিতে লািঠচার্জ পর্যন্ত করতে হয় পুলিশকে। আকাশ পথে ইতিমধ্যেই এই পরিস্থিতি খতিয়ে দেখেছেন যোগী আদিত্যনাথ। এবং কেন এই পরিস্থিতি তৈরি হল তার জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরের দিন সাধারণের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। রামলালাকে দর্শন করার জন্য ভোর তিনটে থেকে মন্দিরের সামনে লাইন দিয়েছিলেন পুণ্যার্থীরা।

জানা গিয়েছে প্রথম দিনেই ৫ লক্ষ পুণ্যার্থী সমাগম হয়েছিল অযোধ্যায়। যা এককথায় বিশ্বরেকর্ড বলা চলে। প্রথমে উত্তর প্রদেশ সরকার ভেবেছিল দিনে ১ লক্ষ পুণ্যার্থীর সমাগম হবে। কিন্তু রামলালার উদ্বোধনের পর ১-৩ লক্ষ পুণ্যার্থী আসবে বলে আন্দাজ করা হয়েছিল। কিন্তু সেই সংখ্যা ছাপিয়ে গিয়েছে অপ্রত্যাশিত ভাবে। দিনে ৫ লক্ষেরও বেশি পুণ্যার্থীর সমাগম ঘটেছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরের দিন।
যোগী সরকার আগেই আশা করেছিল যে অযোধ্যা উত্তর প্রদেশের পর্যটন হাবে পরিণত হতে চলেছে। হাজার হাজার পুণ্যার্থী সমাগমে অযোধ্যার অর্থনীতি এক বছরের মধ্যে বদলে যাবে। প্রথম দিনেই ৫ লক্ষের বেশি পুণ্যার্থীর ভিড় সেই সম্ভাবনার কথা আরও বাড়িয়ে দিয়েছে। এখনও রাম মন্দিরের নির্মাণের কাজ পুরো শেষ হয়নি। সব দিকের কাজ শেষ করতে ২০২৫ হয়ে যাবে। কিন্তু পুণ্যার্থীদের বাঁধভাঙা ভিড় ততদিন অপেক্ষা করবে না সেটা বোঝাই যাচ্ছে।
ভ্যাটিকান সিটি এবং মক্কা শরিফে যেখানে বছরে ৯০ লক্ষ পূণ্যার্থীর আগমন ঘটে। সেখানে অযোধ্যায় ১ দিনেই ৫ লক্ষের বেশি পূণ্যার্থীর আগমন ঘটেছে যা এক কথায় রেকর্ড বলেই মনে করা হচ্ছে। এমনকী ভারতের সব তীর্থক্ষেত্রেকে পিছনে ফেলে দিয়েছে অযোধ্যার রাম লালার মন্দির। অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দিরে বছরে ২.৫ কোটি পুণ্যার্থীর আগমন ঘটে। বৈষ্ণোদেবীতে ৮০ লক্ষ এবং তাজমহল দেখতে ৭০ লক্ষ পর্যটক আসেন বছরে।
মনে করা হচ্ছে এই বছরে অযোধ্যার রাম মন্দিরের দৌলতে উত্তরপ প্রদেশে পূণ্যার্থীর সংখ্যা ৪ কোটি পার করে যাবে। ২০২৪-২৫ অর্থবর্ষে রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন ঘটবে উত্তর প্রদেশে। শুধু মাত্র পর্যটনেই ২৫০০০ কোটি টাকার রাজস্ব ঘরে তুলবে যোগী সরকার।












Click it and Unblock the Notifications