Ram Mandir: বাড়ি বাড়ি পৌঁছবে প্রসাদ, টাইমস স্কোয়ারে লাইভ টেলিকাস্ট, রাম মন্দির নিয়ে একাধিক পরিকল্পনা

অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের দিন এগিয়ে আসছে। আজ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১১ দিনের বিশেষ অনুষ্ঠান শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধীরে ধীরে মাহেন্দ্রক্ষণের দিকে এগোচ্ছে প্রস্তুতি পর্ব। রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান লাইভ নিউইয়র্কের টাইমস স্কোয়ারে দেখানোর পরিকল্পনা করা হচ্ছে।

আরও একাধিক পরিকল্পনা চলছে রাম মন্দির িনয়ে। তার মধ্যে একটি হল বাড়ি বাড়ি মহাপ্রসাদ পৌঁছে দেওয়া। ইতিমধ্যেই অযোধ্যায় দেশি ঘিয়ের তৈরি ৪৫ টন লাড্ডু পৌঁছে গিয়েচে। সেই সঙ্গে রাজস্থান থেকে ৪২ ড্রাম রান্নার তেল পৌঁছে গিয়েছে অযোধ্যায়। যা দিয়ে সীতা সরোইয়ে উদ্বোধনের দিন ভক্তদের জন্য রান্না করা হবে।

Ram Mandir

আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দির হবে প্রাণ প্রতিষ্ঠা। ১৭ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে অনুষ্ঠান। প্রথমে শোভা যাত্রা করে ভগবান রামের মূর্তি নিয়ে যাওয়া হবে মূল মন্দিরে। তারপরে আগেরদিন হবে অধিবাস। তারপরে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে হবে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাম মন্দিরের উদ্বোধন করবেন। সেদিন প্রায় ৪০,০০০ আমন্ত্রিত উপস্থিত থাকবেন অযোধ্যায়। তার মধ্যে সিংহভাগই ভিভিআইপি।

ইতিমধ্যেই অযোধ্যায় একে একে ভক্তদের উপহার আসতে শুরু করেছে। মন্দিরের গর্ভগৃহে বসে গিয়েছে সোনার দরজা। মোট ৪২টি দরজায় বসবে সোনার পাত। উত্তর প্রদেশের এটা থেকে এসে পৌঁছেছে অষ্টধাতুর বিশালাকৃতির েকটি ঘণ্টা। প্রাণপ্রতিষ্ঠার দিন যে নাগাড়া বাজানো হবে সেটা এসেছে গুজরাত থেকে। ৫০০ কেজি বিশালাকৃতির নাগাড়া এসেছে বিশেষ রথে করে গুজরাত থেকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকেই শুরু করে দিয়েছেন প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান। সেই সঙ্গে ৪৫ টনের লাড্ডু পাঠানো হয়েছে। প্রতিদিন ১২০০ কেজি করে লাড্ডু তৈরি হবে অযোধ্যায়। এমন ভাবে সেগুলি তৈরি করা হয়েছে যে সেগুলি ৬ মাস পর্যন্ত নষ্ট হবে না। প্রথমে রুপোর থালায় সেই লাড্ডু নিবেদন করা হবে রামলালাকে। তারপরে আবার সেগুলি প্রসাদ হিসেবে দেওয়া হবে ভিআইপিদের। এমনকী টিফিন বক্সে করে সেই প্রসাদ বাড়ি বাড়ি পাঠানো হবে বলেও পরিকল্পনা করা হচ্ছে। প্রতিটি বাক্সে ১১টি করে লাড্ডু থাকবে।

সেই সঙ্গে নিউইয়র্কের টাইমস স্কোয়ারে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানের লাইভ টেলিকাস্ট করার পরিকল্পনা করা হচ্ছে। সেই বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসগুলিতেও লাইভ েটলিকাস্ট দেখানো হবে। মন্দিরে তার প্রস্তুতি করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

এমনকি অনলাইনে ফ্রি প্রসাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। খাদি অরগ্যানিক ওয়েব সাইটে (website khadiorganic.com) এ রাম মন্দিরের বিভিন্ন সামগ্রি বিক্রি করা হবে বলে পরিকল্পনা করা হচ্ছে। এমনকী ফ্রি রাম মন্দিরের প্রসাদও নাকি পাওয়া যাবে অনলাইনে। নাম ঠিকানা দিলে ৫১ ডাকা ডেলিভারি চার্জ নিয়ে সেই প্রসাদ পৌঁছে দেওয়া হবে ভক্তদের বাড়িতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+