Ayodhya Ram Mandir: গোয়েন্দাদের কাছে চাঞ্চল্যকর তথ্য, অযোধ্যায় জারি হাই অ্যালার্ট
অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন যত এগিয়ে আসছে তত প্রশাসনের কড়াকড়ি বাড়ছে অযোধ্যায়। ইতিমধ্যেই আবার যোগী সরকারের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইন্টালিজেন্স রিপোর্ট। গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছে জঙ্গিরা নাকি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের দিন নাশকতার পরিকল্পনা করছে।
রাম মন্দিরের উদ্বোধনের প্রস্তুতি প্রায় সারা হয়ে গিয়েছে। চারিদিকে নজরদারি চলছে। একেবারে শেষ বেলার প্রস্তুতিতে মগ্ন যোগী সরকারের পুলিশ প্রশাসন। তারমধ্যে হঠাৎ করে জঙ্গিদের পরিকল্পনার কথা প্রকাশ্যে আসতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে সেখােন। ২২ জানুয়ারি অযোধ্যায় উপস্থিত থাকবেন দেশের তাবর ভিভিআইপিরা। প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী করবে উদ্বোধন।

সেকারণে জঙ্গিরা ঠিক ভিভিাইপিদের টার্গেট করে নাশকতার পরিকল্পনা করেছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন খবর। ইজরায়েল-হামাস জঙ্গিদের যুদ্ধের সময় ভারতের অবস্থানের প্রতিশোধন নিতেই আরও টার্গেট করা হচ্ছে এই ইভেন্টকে। ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন অযোধ্যার নিরাপত্তা নিয়ে।
রাম মন্দিরের নিরাপত্তায় থাকা পুলিশকর্মীদের বাড়তি সতর্ক করা হয়েছে। ভিভিআইপিদের উপস্থিতির কারণে গোটা অযোধ্যা নিরাপত্তার চাদরে মোড়া। এনএসজি জওয়ানরাও টহল দিচ্ছে এলাকায়। রাস্তায় রাস্তায় বসানো হয়েছে সিসিটিভি, অ্যান্টি ড্রোন সিস্টেম, মেটাল ডিটেকটর। অযোধ্যা শহরের একাধিক জায়গায় প্রায় ১৫০০ সিসিটিভি বসানো হয়েেছ। অযোধ্যার ইওলো জোনে রয়েছে ১০,৭১৫টি এআই বেসড ক্যামেরা। তাতে থাকছে ফেস রেকগনাইজ টেকনোলজি। যাতে আগে থেকেই দািগ আসামি এবং জঙ্গিদের তথ্য দেওয়া রয়েছে।
যাতে অযোধ্যার উপরে সেদিন কোনও রকম ড্রোন উড়তে না পারে সেকারণে অ্যান্টি ড্রোন সিস্টেম শুরু করা হয়। ট্রাফিক ম্যানেজমেন্ট পরিষেবা সেদিন যাতে সুষ্ঠু থাকে সেটা বিশেষ নজর রাখা হচ্ছে। এনডিআরএফ, এসডিআরএফ সবই মোতায়েন রয়েছে সেখানে। ২২ জানুয়ারি অযোধ্যায় প্রায় ৪০,০০০ ভিভিআইপির সমাবেশ হবে। তার মধ্যে সন্ন্যাসীরাও থাকবেন।












Click it and Unblock the Notifications