Ayodhya Ram Mandir: অযোধ্যা দর্শন ট্রেনে বিনামূল্যে সফরের সুযোগ, সীতা রসোইয়ে যাচ্ছে ২১০০ ড্রাম তেল

অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে গোটা দেশে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে। একের পর এক বিজেপি শাসিত রাজ্যগুলি একের পর এক ঘোষণা করে যাচ্ছে অযোধ্যা নিয়ে। ইতিমধ্যেই শিরডি সাঁই বাবার কাছে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে।

একের পর এক রাজ্যে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান নিয়ে ঝাঁপিেয় পড়েছে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে উন্মাদনা তুঙ্গে। ছত্তিশগড় সরকার অযোধ্যার দর্শনের জন্য বার্ষিক ফ্রি টেন সফরের প্যাকেজ শুরু করেছে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই এই ঘোষণা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য ছত্তিশগড়ে এবার কংগ্রেস সরকারের পতন ঘটিয়ে অপ্রত্যাশিত ভাবেই বিজেপি সরকার গড়েছে।

Ayodhya Ram Mandir

এদিকে রাজস্থানেও তাই। কংগ্রেস সরকারের পতন ঘটিয়ে বিজেপি সরকার গড়েছে। যদিও রাজে এবার মুখ্যমন্ত্রী হনি। মুখ্যমন্ত্রী হয়েছেন ভজন লাল শর্মা। গত বুধবার তিনি রাম দরবার শোভা যাত্রার সূচনা করেছেন। এই শোভাযাত্রা ২১০০ ট্রাম রান্নার তেল নিয়ে যাবে অযোধ্যায় সীতা রসোইয়ের জন্য।

এই তেল দিয়েই ২২ জানুয়ারী পুন্যার্থীদের জন্য প্রসাদ রান্না হবে অযোধ্যার সীতা রসোইয়ে। ইতিমধ্যেই সেজে উঠতে শুরু করেছে অযোধ্যা। বসে গিয়েছে সোনার দরজা। অযোধ্যায় গর্ভগৃহের বাইরে সোনার দরজা বসানো হয়েছে। সোনার পাত দেওয়া প্রায় ৪২টি দরজা বসবে বলে জানা গিয়েছে। তার প্রস্তুতি চলছে। সেই সঙ্গে বসেছে বিশালাকৃতির ঘণ্টা। উত্তর প্রদেশের ইটা থেকে সেই অষ্টধাতুর ঘণ্টা পাঠানো হয়েছে। ২৫০০ ফুটের বিশালাকৃতির সেই অষ্টধাতুর ঘণ্টা বসানো হবে সেখানে।

প্রাণ প্রতিষ্ঠার জন্য ১৭ তারিখ থেকে শুরু হয়ে যাবে প্রস্তুতি। ১২ তারিখ রামলালার মূর্তি নিয়ে মূল মন্দিরের পথে হবে শোভাযাত্রা। তারপরে সেখানে হবে অধিবাস। রাতভর অধিবাসের পর ২২ তারিখ চক্ষুদানের মাধ্যমে শেষ হবে প্রাণ প্রতিষ্ঠা। সেিদন থেকেই শুরু হবে মহাযজ্ঞ। অযোধ্যায় যাওয়ার জন্য হরিদ্বার এবং হৃষিকেশ থেকে বাস পরিষেবা শুরু হচ্ছে। সরাসরি সেই বাসে পৌঁছে যাওয়া যাবে অযোধ্যায়। সেই সঙ্গে একাধিক ট্রেন তো রয়েইছে। সেই সঙ্গে বিমান পরিষেবাও চালু হয়ে যাবে।

অযোধ্যা নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। একে একে প্রস্তুতি শেষের পথে এগোচ্ছে। বিরোধী দলের সিংহভাগ যদিও এই রাম মন্দিরের অনুষ্ঠানে যাবেন না বলে জানিয়েছেন। কংগ্রেস যাচ্ছে না রাম মন্দিরের উদ্বোধনে। অন্যদিকে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে দেওয়া হয়েছে অযোধ্যাকে। নানা ভাবে সাজিেয় তোলা হয়েছে অযোধ্যাকে। সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছে গোটা দেশ। ৫০০ বছর পর জটিলতা কাটিয়ে অবশেেষ রাম মন্দিরের দরজা খুলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+